1. admin@tangail.tv : admin :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

বাসাইলে বিপুল পরিমাণ চায়না জাল ধ্বংস

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৪১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :
নিষিদ্ধ চায়না জালের বিরুদ্ধে অভিযানে নেমেছে টাঙ্গাইলের বাসাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস। মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে উপজেলার কাউলজানী ইউনিয়নের বার্থা বিল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮০ হাজার টাকার চায়না জাল আটক করে তা পুড়িয়ে ধ্বংস করা হয়।

টাঙ্গাইলের বাসাইলে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে এর নিম্নাঞ্চলে বর্ষার পানি ঢুকে পড়েছে। আর নতুন পানিতে দেশীয় মাছের প্রজনন মৌসুম চলছে। নতুন পানি থেকে অতি সহজেই সব ধরনের মাছ ধরতে পেশাদার জেলে থেকে মৌসুমী মৎস্য শিকারীরা নিষিদ্ধ কারেন্ট জালের পাশাপাশি চায়না জাল ব্যবহার করছে। ফলে মাছের ডিম থেকে শুরু করে সব ধরনের মাছ সহজেই চায়না জালে ধরা পড়ছে। আর এতে করে হুমকিতে পড়েছে দেশী সব ধরনের মাছ। নিষিদ্ধ এ সকল চায়না জালের যত্রতত্র ব্যবহার রুখতে মাঠে নেমেছে বাসাইল উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিস। মঙ্গলবার বিকেলে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিয়ান নূরেন কাউলজানী ইউনিয়নের বার্থা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না জাল আটক করে। পরে আটককৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করে। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বাসাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাহিয়ান নূরেন জানান, চায়না জাল দিয়ে মাছ শিকার করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। দেশের মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ এ ধরনের জালের ব্যবহার বন্ধে নিয়মিতভাবে অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost