1. admin@tangail.tv : admin :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন

বসাইলে দুই স্কুলছাত্রীর লাশ উদ্ধার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ৪০৭ বার পঠিত

বাসাইল প্রতিনিধি।।
টাঙ্গাইলের বাসাইলে পৃথকস্থান থেকে দুই স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কাউলজানী বোর্ড বাজার ও বার্থা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ এতথ্যটি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- উপজেলার কাউলজানী বোর্ড বাজার এলাকার কামাল মিয়ার মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রী শারমিন আক্তার (১৪) ও একই ইউনিয়নের বার্থা দক্ষিণপাড়া এলাকার মোস্তফা সিকদারের মেয়ে ১০ম শ্রেণীর ছাত্রী মুক্তা (১৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কাউলজানী বোর্ড বাজার এলাকায় সন্ধ্যার দিকে ঘরের ধন্যার সাথে ঝুলন্ত অবস্থায় শারমিনকে উদ্ধার করা। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কি কারণে শারমিন আত্মহত্যা করেছে, সে বিষয়টি এখনও জানা যায়নি।

নিহতের চাচা জামাল মিয়া বলেন, ‘বাড়িতে কোনও ঘটনা ঘটেনি। তবে মায়ের সাথে অভিমান করে, হয়তো সে আত্মহত্যা করতে পারে।’

এদিকে উপজেলার বার্থা দক্ষিণপাড়া এলাকায় বিকেলে মুক্তা নামের আরও একজনকে ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে তাকেও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহতের বোনজামাই সোহেল বলেন, ‘ছোট বোনের সাথে মুক্তার মনোমালিন্য হয়। পরে শাশুড়ি এসে মুক্তাকে বকাঝকা করে। সেই অভিমান থেকেই মুক্তা আত্মহত্যা করতে পারে।’

ওসি হারুনুর রশিদ বলেন, ‘নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। এঘটনায় অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost