নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে দুপক্ষের বিরোধে জমির ধান বিষ দিয়ে নষ্টের অভিযোগ উঠেছে। এ নিয়ে দুই পক্ষই পাল্টাপাল্টি একে অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। গত ১৬ তারিখ শনিবার উপজেলার গিলাবাড়ী এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত বছর উপজেলার গিলাবাড়ী গ্রামের সাহাদৎ হোসেন ১৪ শতাংশ জমি কিনে চাষাবাদ করেন। এক পর্যায়ে পাশ^বর্তী জমির মালিক লিটন মিয়া ঐ জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করেন। ইতোপূর্বে বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম সালিশ অনুষ্ঠিত হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষটির মিমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়েছে।
সাহাদতের চাষকৃত জমিতে গত ১৬ তারিখ দূর্বৃত্তরা বিষ (ঘাস মরা কিটনাশক) ছিটিয়ে দেয়। এতে করে ধীরে ধীরে ঐ জমির সবুজ ধান নষ্ট হয়ে যায়।
এ বিষয়ে জমির মালিক সাহাদতের স্ত্রী সামিয়া আক্তার বলেন, আমরা জমিতে ধান রোপনের পর থেকেই লিটনের স্ত্রী সোনিয়া আমাদেরকে হুমকি দিয়ে আসছে। গত ১৬ তারিখ তারা আমারদের জমিতে বিষ দিয়ে সকল ধান পুড়িয়ে দিয়েছে। এ ব্যাপারে আমরা প্রশাসনের নিকট অভিযোগ দিয়েছি।
অভিযুক্ত সোনিয়া আক্তার বলেন, ওই জমির মালিক আমরাই। ওরা নিজেরাই জমিতে বিষে দিয়ে আমাদেরকে দোষ দিচ্ছে।
কাউলজানীর ৭নং ইউপি সদস্য মো. রুবেল মিয়া বলেন, দুই পক্ষই যাদের নিকট থেকে জমি কিনেছেন তাদের ভাষ্যমতে সাহাদৎই জমির প্রকৃত মালিক। এ নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে। কিন্তু কোন পক্ষই ছাড় দিতে রাজি নয়, তাই সমাধান হয়নি।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ধান ক্ষেতে আগুনের বিষয়টি জেনেছি। এ সংক্রান্তে বিজ্ঞ আদালতে একটি মামলা চলমান রয়েছে।
Leave a Reply