1. admin@tangail.tv : admin :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

বাসাইলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আওয়ামী লীগ নেতা বহিস্কার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৩২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল সদর ইউপি নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভেঙে ‘বিদ্রোহীথ প্রার্থীর পক্ষে নির্বাচন করার দায়ে সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সংগ্রামকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউছ ও সাধারন সম্পাদক মির্জা রাজিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বহিষ্কার চিঠিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত মোতাবেক আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে ‘বিদ্রোহীথ প্রার্থীর পক্ষে অংশগ্রহণ করায় তাকে দল থেকে বহিষ্কার করা হলো। সেই সঙ্গে দলের সব পরিচয় প্রদান থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে চিঠিতে।

এ বিষয়ে বাসাইল উপজেলা আওয়ামী লীগের হাজী মতিয়ার রহমান গাউছ বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সে আনারস প্রতীকের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost