1. admin@tangail.tv : admin :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারকে আর্থিক সহায়তা

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১০২ বার পঠিত

বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল। শনিবার (১ মার্চ) দুপুরে উপজেলার ময়থা উত্তরপাড়া সূত্রধরবাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত গেরীন্ড সূত্রধর ও ননী সূত্রধরের পরিবারকে দুই লাখ টাকা অনুদান দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন লাবীব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির, একাউন্ট ম্যানেজার আয়েত উল্লাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলামসহ অনেকে।

গত ২৩ ফেব্রুয়ারি সকালে গেরীন্ড সূত্রধর ও ননী সূত্রধরের দুইটি বসতঘরে আগুন লাগে। এসময় বসতঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় নিঃস্ব হয়ে পড়ে এই দুইটি পরিবার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost