1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

বাসাইলে পাবলিক ইউনিভাসির্টি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৮৮ বার পঠিত

বাসাইল প্রতিনিধি: ‘পাবলিক ইউনিভাসির্টি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাসাইল’-এর উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা নবীন শিকড়ের টানে, অগ্রযাত্রায় বাসাইলের প্রাণে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৯ মার্চ) টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব জোবায়ের আহমেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. বদিউজ্জামান খান পিন্টু, বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, কবি নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আলিম মিয়া, ইউএনএইচসি আর-এর বাংলাদেশ প্রতিনিধি মুর্শেদুল খান, বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হাবিবুর রহমান, মো. শফিকুল ইসলাম (বিসিএস শিক্ষা), অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার আশরাফুজ্জামান সোহেল, বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী রাসায়নিক পরীক্ষক নাজমুল ইসলাম জুয়েল, পাবলিক ইউনিভাসির্টি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাসাইল-এর সভাপতি জোবায়ের সিকদার, সংগঠনের সাবেক সভাপতি রনি আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনির খান ইমন, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয় প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রভাষক মো. হায়দার ইসলাম ও পাবলিক ইউনিভাসির্টি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাসাইল-এর সাধারণ সম্পাদক রাহাত শিকদার। এসময় আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ে অধ্যনরত শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সুন্দর ও সমৃদ্ধ বাসাইল গড়াই আমাদের সকলের কাম্য। আমরা সব সময় আমাদের মেধা, মনন ও সততা দিয়ে সামনে এগিয়ে যাবো।’  

প্রসঙ্গত, ‘আমরা নবীন শিকড়ের টানে, অগ্রযাত্রায় বাসাইলের প্রাণে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাসাইল উপজেলার বাসিন্দা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একঝাকঁ তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ২০২০ সালে ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব বাসাইল’ নামে সংগঠনটি গঠন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost