1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

বরখাস্ত করা হয়েছে মাহমুদুল হাসান কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম উজ্জ্বলকে

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক  : সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে টাঙ্গাইলে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয় এর অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলামকে উজ্জ্বলকে।

১লা এপ্রিল বুধবার বিকেলে কলেজের জিবি বোর্ডের মিটিংয়ে অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত এবং তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান, কলেজের জিবি বোর্ডের সভাপতি প্রফেছর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম।

উল্লেখ্য, সম্প্রীতি কলেজের একজন শিক্ষিকার সাথে অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম এর ফোনালাপ এর একটি অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গত ২৯ মার্চ রবিবার দুপুরে কলেজের প্রধান কটকের সামনে এই মানববন্ধন কর্মসূচি ও অধ্যক্ষের অপসারণের দাবিতে সমাবেশ কর্মসূচি পালন করেন কলেজের শিক্ষক- কর্মচারী ও শিক্ষার্থীরা। অডিও রেকর্ডে অশালীন কথাবার্তা রয়েছে বলে দাবি করেন কলেজের শিক্ষক -কর্মচারী ও শিক্ষার্থীরা। এছাড়াও কলেজের বিভিন্ন শিক্ষিকা দাবি করেন, কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম এর কাছ থেকে কলেজের প্রায় অধিকাংশ শিক্ষিকাই নানাভাবে হয়রানির শিকার হয়েছেন।

ইতিপূর্বে ২০১৫ সালে নারী সহকর্মীকে ইভটিজিংয়ের দায়ে অভিযুক্ত ছিলেন মাহমুদুল হাসান কলেজের অধ্যক্ষ মোঃ আমিনুল ইসলাম উজ্জ্বল।

নৈতিক ও চারিত্রিক স্খলন জনিত কারণে অধ্যক্ষ আমিনুল ইসলাম ও একজন শিক্ষিকার অপসারণ চেয়ে অন্যান্য শিক্ষক ও শিক্ষিকা বৃন্দের সভাপতি বরাবর আবেদন করেন।

কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি প্রফেছর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম জানান, অধ্যক্ষ আমিনুল ইসলাম ও একজন শিক্ষিকার ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ফলে কলেজে উদ্ভুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক কলেজ কোনো বিষয় নিয়ে উদ্ভুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হলে জিবি বোর্ড সিদ্ধান্ত নিতে পারে। এই বিষয়ে জরুরিভাবে জিবি বোর্ডের মিটিং ডাকা হয় এবং বিধি মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অধ্যক্ষ আমিনুল ইসলাম উজ্জ্বলকে সাময়িকভাবে বরখাস্ত ও তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost