1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু,ভর্তি ১৩ জন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক  : টাঙ্গাইল ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে হামের আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আট মাসের শিশু মারা গেছে। তার নাম সায়ফাল। শিশুটি সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ছেলে। এছাড়া হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১৩ চিকিৎসাধীন রয়েছে।

জেনারেল হাসপাতাল সুত্র জানায়, গত কয়েকদিন ধরে হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে হাম সাসপেক্ট সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ছেলে সায়ফালকে ভর্তি করা হয়। গতরাত দুইটার দিকে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

টাঙ্গাইল জেনারেল হামপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েকদিনে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়ে যাবার কারনে আলাদা একটি ওয়ার্ডের প্রয়োজন পড়ে। সে অনুসারে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়। আজ বৃহস্পতিবার এ ওয়ার্ডেই হামের রোগীদের স্থানান্তর করা হয়েছে। হামে আক্রান্ত শিশুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost