নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলা বাস-মিনি বাস মালিক সমিতির মৃত্যু বরণকারী সদস্যদের পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। টাঙ্গাইল জেলা বাস-মিনি বাস মালিক সমিতির আয়োজনে ০৭ আগষ্ট শুক্রবার সকালে বাস টার্মিনাল ভবনে উক্ত আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমিতির মৃত্যুবরণকারী ১৪ জন সদস্যের প্রত্যেক পরিবারকে ৫০,০০০/-( পঞ্চাশ হাজার) টাকা করে অনুদান প্রদান করা হয়।
টাঙ্গাইল জেলা বাস-মিনি বাস মালিক সমিতির আহবায়ক ও জেলা বিএনপি'র সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক এর সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক ( মিনিবাস) তারেকুল ইসলাম খান ঝলক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বাস-মিনি বাস মালিক সমিতির সদস্য সচিব নিলুফা ইয়াসমিন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খন্দকার আতিকুজ্জামান টুটুল, যুগ্ম আহ্বায়ক (বাস) সৈয়দ জাদিদুল হক জাদিদ প্রমুখ।