1. admin@tangail.tv : admin :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন

বাসাইলে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১৩ এপ্রিল, ২০২২
  • ৩৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইলের বাসাইলে মধ্যরাতে ঘরে ঢুকে লিমা আক্তার (৩১) নামের এক প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১২ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার কাশিল ইউনিয়নের নথখোলা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এই অভিযোগের তীর উঠেছে প্রতিবেশী ট্রাক চালক ওয়াসিমের (৩৭) দিকে।

আজ বুধবার (১৩ এপ্রিল) দুপুরে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এতথ্যটি নিশ্চিত করেন।

নিহত লিমা আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসী ময়নাল হোসেনের স্ত্রী। অভিযুক্ত ওয়াসিম প্রতিবেশী ফজল মিয়ার ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, লিমার স্বামী ময়নাল দীর্ঘদিন ধরে প্রবাসে থাকেন। এজন্য লিমা তার চার বছরের এক শিশু ছেলেকে নিয়ে একাই ঘরে থাকতেন। প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে লিমা নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। মধ্যরাতে লিমার আত্মচিৎকারে শ^শুর জোয়াহের এগিয়ে আসলে ঘর থেকে অভিযুক্ত ওয়াসিমকে বের হয়ে যেতে দেখেন।

পরে শ^শুর ঘরে ঢুকে লিমার মাথা থেকে রক্তক্ষরণ দৃশ্য দেখতে পান। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়দের সহায়তায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ দিকে, ঘটনার পর থেকেই ওয়াসিম পলাতক রয়েছে। তাকে খুঁজতে পুলিশ একাধিকবার তার বাড়িতে গিয়েও পায়নি। এজন্য সন্দেহের তীরটি আরও গাঢ় হয়।

কি কারণে হত্যাকাÐটি ঘটেছে পুলিশ এখনও তা শনাক্ত করতে পারেনি। তবে স্থানীয়দের ধারণা- পারিবারিক দ্বন্দ, চুরি বা পরকিয়ার কারণে এই হত্যাটি ঘটতে পারে।

স্থানীয় ইউপি সদস্য লিটন খান বলেন, ‘ঘর থেকে বের হতে সময় নিহতের শ^শুর ওয়াসিমকে দেখেছে। ধারণা করা হচ্ছে- পারিবারিক দ্বন্দ বা টাকা চুরি করতে বাধা দেওয়ায় এমন ঘটনা ঘটতে পারে।’

লিমার শাশুড়ী ভানু বেগম বলেন, ‘ঘরে ঢুকে ওয়াসিম আমার ছেলের বউকে হত্যা করেছে। পালিয়ে যাওয়ার সময় ওয়াসিমকে আমার স্বামী জোয়াহের দেখেছেন। এসময় লিমার পাশে ইট পড়েছিল। এজন্য ধারণা করা হচ্ছে- ইট দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। লিমা হত্যার বিচার চাই।’

এ বিষয়ে বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ওয়াসিমকে আসামী করে মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost