1. admin@tangail.tv : admin :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন

বাসাইলে সাজাপ্রাপ্ত আসামি শাহজালাল বিমানবন্দর থেকে গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২৮২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল উপজেলায় ৬ মাসের কারাদন্ডে দন্ডিত এক পলাতক আসামিকে ইমিগ্রেসন পুলিশের সহায়তায় গ্রেফতার করেছে বাসাইল থানা পুলিশ। সে উপজেলার হাবলা ইউনিয়নের গুসাখালী গ্রামের লেবু মিয়ার ছেলে মোমরেজ (৪৩)।

আজ (২৩ এপ্রিল) শনিবার সকাল ১১টার দিকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে মির্জাপুর থানার দায়ের করা মামলায় (নাম্বার-১(৩) তাং-২০১৩ইং/জিআর-২১৫/-১৩ইং) ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন বিজ্ঞ আদালত।

এ ব্যাপারে থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহারুল ইসলাম বলেন, বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত এ আসামি পালিয়ে বেড়াচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে প্রবাস থেকে দেশে ফেরার সময় আজ শনিবার তাকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় এবং আগামীকাল রবিবার সকালে তাকে কারাগারে পাঠানো হবে।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফিজুর রহমার বলেন, আটককৃত আসামিকে রবিবার আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost