কালিহাতী – Tangail TV

কালিহাতীতে সেফটি ট্যাংক থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার
কালিহাতী প্রতিনিধি :  টাঙ্গাইলের কালিহাতীতে সেফটি ট্যাংকের ভিতর থেকে আব্দুল আলীম নামের এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ( ১৫ এপ্রিল )  দুপুরে উপজেলা সদরের সাতুটিয়া দক্ষিণ পাড়া থেকে গলায় প্লাস্টিকের রশি পেঁচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। নিহত আব্দুল আলীম ঘাটাইল উপজেলার চানতারা গ্রামের সৌদি প্রবাসী জহুরুল ইসলামের ছেলে।   সে কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। শ্বাসরোধ করে আব্দুল আলীমকে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে।

পুলিশ এবং স্থানীয়রা জানায়, সাতুটিয়া দক্ষিণ পাড়া এলাকার জামাল বাদশা বসত ঘরের পিছনে টয়লেটের সেফটি ট্যাংকির ভিতরে লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় লাশটি উদ্ধার করে। নিহতের পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। গলায় প্লাস্টিকের রশি পেঁচানো ছিলো।

আব্দুল আলীম গত শনিবার সকালে কোচিং করার জন্য বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। পরিবারের লোকজন অনেক খুঁজাখুঁজি করে তার কোন সন্ধান পায়নি।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  আবুল কালাম ভূইয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আদিবুল ইসলাম বলেন, নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার রহস্য উদঘাটন করা হবে।

কালিহাতীতে কলেজ ছাত্র হত্যায় গ্রেফতার নিয়ে ধূম্রজাল!
কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে কলেজ ছাত্র হত্যার অভিযোগে গ্রেফতার নিয়ে ধুম্রজালের সৃষ্টি হয়েছে। বুধবার (১৬ এপ্রিল) ভোরে কালিহাতী থানা পুলিশ ৬ জনকে আটক করে। পরে রহস্যজনক কারণে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ ৫জনকে ছেড়ে দেয়ার অভিযোগ উঠেছে।

এদের মধ্যে নোমানকে হত্যা মামলায় অভিযুক্ত করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। নোমান উপজেলার মহিষজোড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

এছাড়া একই উপজেলার ঘড়িয়া গ্রামের আ: লতিফের ছেলে সাব্বিরের বাড়ী থেকে নিহত আ: আলীমের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সাব্বির ও শাকিলকে স্বাক্ষী হিসেবে আদালতে পাঠানো হয়েছে বলে এসআই মিজানুর রহমান নিশ্চিত করেছেন। এনিয়ে স্থানীয় সচেতন মহলের মধ্যে মধ্যে ব্যাপক ধুম্রজালের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত শনিবার কালিহাতী শাজাহান সিরাজ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ও ঘাটাইল উপজেলার চাঁনতারা গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের ছেলে আব্দুল আলীম বাড়ী থেকে মোটরসাইকেল নিয়ে প্রাইভেট পড়তে যাওয়ার পর থেকে নিখোঁজ হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কালিহাতী উপজেলা দক্ষিণ সাতুটিয়া গ্রামের জামাল বাদশার বাড়ির সেপটিক ট্যাংক থেকে ওই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আলীমের মা আকলিমা আক্তার বাদী হয়ে কালিহাতী থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

জানা গেছে, পুলিশ বুধবার ভোরে দক্ষিণ সাতুটিয়া গ্রামের রকিবের বাড়ী থেকে নোমান, শরিফ, জামিল, ইমরান ও শাকিলকে আটক করেন। এদের মধ্যে নোমান ব্যতীত অন্য চারজন কালিহাতী নার্সিং ইন্সটিটিউটের শিক্ষার্থী।

মোটা অংকের অর্থের বিনিময়ে পাঁচজনকে মামলা থেকে বাদ দিতে ওসি আবুল কালাম ভূইয়া ও সহকারী পুলিশ সুপার কালিহাতী (সার্কেল) আব্দুল্লাহ আল ইমরানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। সম্প্রতিতে,কালিহাতী সার্কেল এএসপি আব্দুল্লাহ আল ইমরানের দেহরক্ষী কনষ্টেবল নাদের খান দেলদুয়ারে ইয়াবা কিনতে গিয়ে জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছে।

কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূইয়া জানান, হত্যায় জড়িত থাকার সন্দেহে ৬জনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর একজনকে অভিযুক্ত করে ও দুজনকে স্বাক্ষী হিসেবে আদালতে পাঠানো হয়েছে। অন্য তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে।

কালিহাতীতে ভলিবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
কালিহাতী প্রতিনিধি: ‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে কুচটি বাইক- ফ্রিজ ভলিবল টূর্নামেন্ট ( সিজন-২)  এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার ( ১১ এপ্রিল )   বিকেলে কুচটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনের মাধ্যমে এই ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।  খেলায় অংশগ্রহণ করেন মিরপুর বনাম নাইমুল হুদা স্মৃতি কল্যাণ সংঘ। মিরপুর ৮০-৬৮ পয়েন্টে জয় লাভ করে।

খেলার উদ্বোধন করেন উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক কবি ও কথা সাহিত্যিক হামিদুর রহমান।

৫ নং বাংড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলতান গিয়াস উদ্দিনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ভিপি রফিক।  অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সহ-সম্পাদক সাইফুল ইসলাম সোহেল,  বাংড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মিন্টু, সফটওয়্যার ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম,  সরকারি চাকুরিজীবী রাসেল তালুকদার প্রমুখ।

বিপুল সংখ্যক দর্শক আনন্দের সাথে খেলাটি উপভোগ করেন।

কালিহাতীতে নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩২ উদাযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার ( ১০ এপ্রিল )  বিকেলে উপজেলা কনফারেন্স রুমে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জি. সহিদুর রহমান সিদ্দিকী, ওয়াহেদুজ্জামান তৌহিদ প্রমুখ,।  এসময় উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম,  প্রাণী সম্পদ কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আছাদুজ্জামান  কৃষকদল নেতা শরীফুল আলম মাসুদ,বিশিষ্ট ব্যবসায়ী আজহার আলী রাজাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা বাংলা নববর্ষকে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করতে সামাজিক-সাংস্কৃতিক-রাজনৈতিক সংগঠনসহ কালিহাতীর সকল মানুষের সম্মিলিত অংশগ্রহণ ও সহযোগীতা প্রয়োজন। ’

কালিহাতীতে ক্যাডেট কলেজে’র শিক্ষার্থীদের সংবর্ধনা
কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে সালাম ক্যাডেট একাডেমি থেকে ক্যাডেট কলেজে চান্সপ্রাপ্তি দুই শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।  এ উপলক্ষে বুধবার ( ৯ এপ্রিল )  সকালে একাডেমি প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই কৃতি শিক্ষার্থী সাদিকুন্নাহার ও স্মৃতি দেবনাথের  হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম।

শিক্ষানুরাগী ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের  মধ্যে উপস্থিত ছিলেন জামাতের জেলা নায়েবে আমির অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক,  অধ্যাপক খন্দকার বিপ্লব আহমেদ পলাশ, উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার মো. সহিদুর রহমান সিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালাম একাডেমির পরিচালক খন্দকার আব্দুস সালাম।

টাঙ্গাইলে ধান ক্ষেতে মিলল ৭০ বছর বয়সী এক বৃদ্ধার মরদেহ
কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে ধান ক্ষেত থেকে

ফজিলা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) দুপুরে উপজেলার আউলিয়াবাদ গ্রামের মাঝিপাড়ার ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফজিলা বেগম ওই গ্রামের মৃত চান মাহমুদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত শুক্রবার ৪ এপ্রিল রাত ৩টার দিকে মেয়েরা ফজিলা বেগমকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পায়নি। এ সময় বৃদ্ধার বসত ঘরটির দরজা ও জানালা বন্ধ ছিল।

শনিবার সকাল ৮টার দিকে ঘরে না পেয়ে মেয়েরা ওই বৃদ্ধাকে খুঁজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশের বোরো ধানের জমির পাশে ফজিলা বেগমেরব মরদেহ দেখতে পাওয়া যায়। ফজিলা বেগমের মুখে কাঁদা মাখানো ছিল। তাদের চিৎকারে আশপপাশের লোকজন এগিয়ে আসলে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

ফজিলা বেগমের স্বজনদের ধারণা, কোনো সংঘবদ্ধ চক্র ফজিলাকে হত্যা করে তার গলা, কান ও হাতে থাকা স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে।

এ ব্যাপারে কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূইয়া জানান, ওই বৃদ্ধা নারীর মুখে কাঁদা মাখানো ছিল। তার একটি কান কাটা ও নাক-মুখ দিয়ে রক্ত ঝরছিল। ধারণা, তাকে হত্যা করে গুম করার উদ্দেশ্যে মরদেহটি লুকিয়ে রাখে দুর্বৃত্তরা। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

কালিহাতীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচন সভা
কালিহাতী প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনু্িষ্ঠত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সোমবার ( ৭ এপ্রিল ) সকালে এ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শুরুতেই একটি র‌্যালি উপজেলা কমপ্লেক্স ভবন থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে । পরে কালিহাতী উপজেলা নির্বাহী মো. খায়রুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মজনু মিয়া, কালিহাতী পৌর বিএনপির সভাপতি ইঞি. সহিদুর রহমান সিদ্দিকী, কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন প্রমুখ। এসময়  উপজেলা প্রকৌশলী আরিফ হোসেন,  যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফ আলী, প্রেসক্লাবের সভাপতি রঞ্জণ কৃষ্ণ পন্ডিত,উপজেলা  যুব দলের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কালিহাতীতে দুই মিষ্টির দোকানকে জরিমানা
কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী ও ওজনে কম দেওয়ায় দুই মিষ্টির দোকানের মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে  ভ্রাম্যমাণ আদালত।  বৃহস্পতিবার ( ৩ এপ্রিল ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলামের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম জানান, ক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে এলেঙ্গা মিষ্টির দোকানগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।  এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী ও ওজনে কম দেওয়ায় রাজলক্ষী আদি পোড়াবাড়ি চমচম দোকানের মালিককে ২০ হাজার টাকা ও বনফুল মিষ্টির দোকানের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  এ সময় বেশ কয়েকটি মিষ্টির দোকানকে সতর্ক করে দেয়া হয়েছে।

এলেঙ্গাতে মোল্লা স্টিল এন্ড আয়রণে দুর্ধর্ষ চুরি
কালিহাতী প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গাতে মেসার্স মোল্লা স্টিল এন্ড আয়রনের একটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতের যেকোন একসময় এই ঘটনা ঘটে।

মোল্লা স্টিলের পার্টনার রায়হান তালুকদার জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদের আগের দিন আমাদের ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স মোল্লা স্টিল এন্ড আয়রন যথারীতি বন্ধ হয়ে যায়।  ঈদের ছুটি কাটিয়ে বুধবার সকাল ৮টার দিকে দোকান খুলে দেখি লকার খোলা, আলমারি খোলা। দোকানের পিছনের টিন কাটা। সম্ভবত পিছনের টিন কেটে চোরেরা চুরির ঘটনা ঘটিয়েছে। এঘটনায় লকারে থাকা নগদ ১৫ লাখ টাকা, ব্যাংকের চেক বই, জমির দলিল এগুলো সব চুরি করে নিয়ে টাকাগুলো বাদে বাকি কাগজপত্র ম্যানহোলের ঢাকনা খুলে সেখানে ফেলে রেখে গেছে।

তিনি আরও জানান, এবিষয়ে কালিহাতী থানা পুলিশকে অবগত করলে তাঁরা এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। এঘটনায় থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি)  মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।  তিনি আরও জানান ব্যাবসায়ীদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি প্রত্যেকটা মার্কেটে নাইটগার্ড রাখতে হবে।তাহলে আর চোরেরা এমন ঘটনা ঘটানোর আর সাহস পাবেনা।

কালিহাতীতে বাসের ধাক্কায় অটোচালকসহ নিহত ২
কালিহাতী প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতীতে হানিফ পরিবহনের বাসের ধাক্কায় অটোচালকসহ দুই জন নিহত হয়েছেন। রবিবার সকাল ১১ টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনাসেতু মহাসড়কের পাথাইলকান্দি ২নং ব্রীজের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় গুরুতর আহত একজনকে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

নিহতরা হলো-  উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা গ্রামের ছাকু মন্ডলের ছেলে অটোচালক হাসেন আলী (৫৫), একই এলাকার মো. লালমিয়ার ছেলে সবুজ (১৩) ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান- সকালে এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি অটো ভাবলা গ্রামের দিকে যাচ্চিলেন । পথে অটোটি যমুনাসেতু মহাসড়কে উঠলে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস অটোটিকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটো চালক হাসেন আলীর মৃত্যু হয়। গুরুতর আহত ২ জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সবুজের মত্যু হয়েছে।

যমুনাসেতু পূর্ব থানার এসআই আতিকুর রহমান জানান,  আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করার চেষ্টা চলছে।