টাঙ্গাইল সদর – Tangail TV

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ১২ টি দোকান পুড়ে ছাই
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার ভোরে টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ড কাঁচা বাজার  এলাকায় এ ঘটে। এ ঘটনার পর ফায়ার সার্ভিসের ৩ টি  ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন৷

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, হঠাৎ করেই একটি দোকানে আগুন লাগে। এতে মুহুর্তের মধ্যেই অন্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে৷ আগুন আমাদের দোকানে সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

এ ব্যাপার টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, সোমবার ভোরে হঠাৎ করেই বেবিস্ট্যান্ড কাঁচা বাজারের দোকানে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। একই সাথে ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এসময় মুদির দোকান, ওষুধ, মুরগী এবং কনফেকশনারি দোকান রয়েছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সরকারি সহায়তা প্রদান করার আশ্বাস দেন।

৯ম পে স্কেলের দাবিতে টাঙ্গাইল পৌরসভার কর্মচারীদের কর্ম বিরতী ও বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ কর্তৃক জাতীয় বেতন কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন এক দফা এক দাবি ৯ম পে স্কেলের গেজেট জারির দাবিতে ঘোষিত কর্মসূচি অংশ হিসেবে টাঙ্গাইল পৌরসভার কর্মচারীরা অবস্থান কর্ম বিরতী ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

২ ফেব্রুয়ারি সোমবার টাঙ্গাইল পৌরসভা কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের অংশ গ্রহণে সকাল ৯টা থেকে বেলা ১১ টা পর্যন্ত  এই অবস্থান কর্ম বিরতী ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

এসময় টাঙ্গাইল পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলে টেলিভিশন রিপোর্টার্স ফোরামের পরিচিতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কার্যনিবাহী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু। অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি জাফর আহমেদ।

টলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমান মতিন, টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান আজাদ, জেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব মাহমুদুল হক ছানু, টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি নাসির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা।পরে টেলিভিশন রিপোর্টার্স ফোরামের নবনির্বাচিত নির্বাহী পরিষদের সদস্যদের পরিচিতি উপস্থাপন এবং ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কার্যনিবাহী কমিটির সদস্যসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা টিভি সাংবাদিকতার চ্যালেঞ্জ, নৈতিক দায়িত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমাধ্যমের পেশাগত উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি ইনডিপেনডেন্ট টিভির মামুনুর রহমান এবং সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ করেসপনডেন্ট শামীম আল মামুন ।

কমিটির অন্যরা হলেন- সময় টিভির কাদির তালুকদার, ডিবিসি নিউজের সোহেল তালুকদার ও এসএ টিভির আহমেদ রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে চ্যানেল ২৪ এর মো. মাসুদ রানা, দীপ্ত টিভির সুমন খান বাবু, দেশ টিভির অভিজিৎ ঘোষ, কোষাধ্যক্ষে জিটিভির সোহেল রানা, সাংগঠনিক সম্পাদকে এটিএন নিউজের নওশাদ রানা সানভি, সাহিত্য সম্পাদক পদে গ্লোবাল টিভির রুমি আক্তার পলি, ক্রীড়া সম্পাদক পদে এখন টিভির কাওছার আহমেদ, দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে নাগরিক টিভির আব্দুল্লাহ আল নোমান ।

এছাড়াও কার্যকরী পরিষদের সদস্যরা হলেন, চ্যানেল আইএর মো. মুসলিম উদ্দিন আহমেদ, বাংলা টিভির খন্দকার হাবিবুল্লাহ কামাল, একুশে টিভির কাজী তাজ উদ্দিন রিপন, মোহনা টেলিভিশনের আনোয়ার হোসেন টুটুল, আরটিভির কামাল হোসেন ও আনন্দ টিভির মেহেদী হাসান মৃদুল।

ডায়রিয়া ও শীতজনিত রোগে হাসপাতালে আসনের তুলনায় রোগী ভর্তি কয়েকগুন
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ডায়রিয়া ও নিউমোনিয়া সহ শীতজনিত রোগীর চাপে চিকিৎসক-নার্সরা দিশেহারা হয়ে পড়েছেন। জেনারেল হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগী আসনের তুলনায় কয়েকগুণ ভর্তি রয়েছে। গাছের সঙ্গে স্যলাইন ঝুলিয়ে রোগীকে সেবা দিতেও দেখা যায়। হাসপাতালে এসব রোগীর সেবা দেওয়ার সংকট চরম আকার ধারণ করেছে। এদিকে, মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড না থাকায় ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। রোগীদের অধিকাংশই শিশু ও প্রবীণ।

টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল সূত্রে জানাগেছে, হাসপাতালে  ডায়রিয়া ওয়ার্ডে আসন রয়েছে ১৩টি। গত পাঁচ দিনে রোগী ভর্তি চিকিৎসা নিয়েছেন আসনের তুলনায় কয়েকগুন। গত শুক্রবারে ডায়রিয়া ওয়ার্ডে রোগী ভর্তি ছিলো ৭৮জন,শনিবারে ১০৯জন,রবিবারে ৬৬জন,সোমবারে ৯৬জন এবং মঙ্গলবারে  ৭৩ জন । এ হাসপাতালে নিউমোনিয়া ওয়ার্ডে সাধারণ ১০টি এবং পেইং ১০টি মোট ২০টি আসন রয়েছে। হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত ভর্তি রোগীর সংখ্যাও আসনের তুলনায় বেশী।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানাগেছে, এখানে ডায়রিয়া আক্রান্তদের জন্য কোনো ওয়ার্ড নেই। ঠান্ডা জনিত রোগীদের মধ্যে যারা ডায়রিয়ায় আক্রান্ত তাদেরকেই চিকিৎসা দেওয়া হয়। সরাসরি ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের তারা পাশের জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। এ হাসপাতালে নিউমোনিয়া ওয়ার্ডের ৪২টি আসনের বিপরীতে নিউমোনিয়া আক্রান্ত হয়ে ৬৬জন রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে সোমবার দুপুর পর্যন্ত ৩৪ জান এবং রোববারের ভর্তিরোগী রয়েছেন ৩২ জন।

সরেজমিনে দেখা যায়, শীতজনিত রোগীর চাপে হাসপাতালের চিকিৎসক-নার্সরা দম ফেরানোর ফুসরত পাচ্ছেন না। জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের বিছানা, ফ্লোর ও বারান্দায় রোগীতে ভরপুর। ডায়রিয়া ওয়ার্ডের আঙিনায় ছোট ছোট গাছের সঙ্গে স্যালাইন ঝুলিয়ে রোগীদের দেওয়া হচ্ছে। তারা অনেক সময়ই হাসপাতাল থেকে ওষুধ পাচ্ছেনা। রোগীর স্বজনরা অভিযোগ করেন, বাইরে থেকে ওষুধ কিনে চিকিৎসা করাতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ স্যালাইন ও ২-৪টি ট্যাবলেট ছাড়া জরুরি ওষুধগুলো সরবরাহ করছেনা। বাধ্য হয়ে রোগীর স্বজনরা বাইরে থেকে অধিক দামে ওষুধ কিনছে।

কালিহাতী থেকে আসা এক রোগীর স্বজন রকিবুল হাসান জানান, শিশুর ডায়রিয়া হওয়ায় তিনি রোববার দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। জেনারেল হাসপাতালে নেওয়া হলে তার রোগীকে কোনো আসন বা বিছানা দেওয়া হয়নি। বাড়ি থেকে মাদুর এনে হাসপাতালের অঙিনায় বিছানা পেতে রয়েছেন। সেখানে গাছের সঙ্গে ঝুলিয়ে তার রোগীকে স্যালাইন দেওয়া হচ্ছে। বাকি ওষুধগুলো তিনি বাইরের দোকান থেকে অতিরিক্ত দাম দিয়ে কিনেছেন।

দেলদুয়ারের আমিনুল, বাসাইলের নজমুল ইসলাম, সদর উপজেলার আকরাম আলী সহ বিভিন্ন রোগীর স্বজনরা জানায়, হাসপাতাল কর্তৃপক্ষ শুধুমাত্র স্যালাইন ও ২-৪টি ট্যাবলেট দিয়ে থাকে। বাকি সব ওষুধ বাইরের দোকান থেকে কিনতে হয়। মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে ভালো চিকিৎসা হয় জেনে তারা এসেছিলেন। কিন্তু সেখানে ডায়রিয়ার কোনো রোগীই ভর্তি না করে জেনারেল হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। জেনারেল হাসপাতালে রোগীর চাপ বেশি, চরম ওষুধ সংকট ও অব্যবস্থাপনায় তাদের নাভিশ্বাস ওঠে গেছে।

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হওয়া রোগীর শহিদুল ও রাজিব বর্মণ নামে দুই স্বজন অভিযোগ করেন, হাসপাতালে ভর্তি হওয়ার পর কর্তৃপক্ষ ২-১টি ওষুধ ব্যতিত সবই সরবরাহ করছেন। কিন্তু পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে হাসপাতালের পরিবেশ নোংরা-আবর্জনায় ভরে থাকে। স্যালাইন, ন্যাকিন, সূঁচ সহ সিরিঞ্জ, গজ-ব্যান্ডেজ হাসপাতালের পরিত্যক্তস্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হাসপাতালে ঢুকলেই উৎকট গন্ধে অবস্থান করা দূরূহ হয়ে পড়ে।

টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. সাদিকুর রহমান জানান, স্থান সংকুলান না হওয়ায় তারা বাইরে রোগী রাখতে হয়েছিলো। মঙ্গলবার থেকে তাদেরকে হাসপাতালের ৭ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। প্রয়োজন হলে ৬ নম্বর ওয়ার্ডেও নেওয়া যাবে। ওষুধের ঘাটতি পুরনোর জন্য কিছু আনা হয়েছে এবং আরো ওষুধের চাহিদা পাঠানো হয়েছে, ঔষধ আসবে। তাহলে আর ওষুধের ঘাটতি থাকবেনা।

তিনি জানান, হাসপাতালে ১৭৮টি পদের বিপরীতে চিকিৎসক রয়েছে ৪৪জন। ওই স্বল্পসংখ্যক চিকিৎসক দিয়ে বাড়তি রোগীর চাপ সামলানো কষ্টকর। তারপরও রোগীর সেবা দিতে চিকিৎসক-নার্সরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

টাঙ্গাইল মেডিকেল কলেজের পরিচালক ডা. আব্দুল কুদ্দুছ জানান, তাদের ওখানে ডায়রিয়া ওয়ার্ড না থাকায় রোগী এলে তাদেরকে পাশের জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। নিউমোনিয়া ওয়ার্ডে ৪২টি বিছানার বিপরীতে ৬৬জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এ সময়ে শীতজনিত রোগীর সংখ্যা বেশি। তাদেরকে যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। প্রায় ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক সংকট নিত্য-নৈমিত্যিক বিষয় হওয়ায় এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। তাদের হাসপাতালে ওষুধের কোন ঘাটতি নেই- স্টোরে পর্যাপ্ত পরিমাণ ওষুধ রয়েছে। রোগীদের চাহিদা অনুযায়ী ওষুধ সরবরাহ করা হয়ে থাকে।

প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রশ্নপত্র ফাঁসের কথা বলে প্রতারণা, ৫জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কথা বলে প্রতারণা করা ৫ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, টাঙ্গাইল জেলার সখিপুর থানার কালমেঘা গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে মোঃ বেল্লাল হোসেন (৩৩), প্রশাসনিক (শিশু কল্যান), প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিস সহকারী ও টাঙ্গাইলের নলশোধা গ্রামের মৃত কুব্বাত আলীর ছেলে  জয়নাল আবেদীন (৫২), টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর এলাকার মৃত রজব আলীর ছেলে  মোঃ আনোয়ার হোসেন (৫২), দেলদুয়ার উপজেলার কামার নওগাঁ গ্রামের মৃত নুর মোহাম্মদ মিয়ার ছেলে মোঃ আল আমিন (২৮) এবং রাজবাড়ি জেলার সদর উপজেলার চর লক্ষীপুর গ্রামের অনন্ত ব্যানার্জীর ছেলে অপূর্ব ব্যানার্জী (৪৩) কে নাগরপুর উপজেলার পাকুটিয়া এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

প্রেস ব্রিফিং-এ র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার জানান, গত ৮ জানুয়ারী গোয়েন্দা তথ্য এবং সেনাবাহিনীর অভিযানে ঢাকায় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের ০১ জন সক্রিয় সদস্য মাহবুব গ্রেফতার হয়। মাহবুব গ্রেফতারের পরে তার নিকট হতে প্রাপ্ত গোয়েন্দা তথ্য এবং সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদে এই চক্রের বেশ কিছু সক্রিয় সদস্যের টাঙ্গাইলে অবস্থান নিশ্চিত করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিসি-৩, র‌্যাব-১৪, টাঙ্গাইল ক্যাম্পের একটি আভিযানিক দল ০৯ জানুয়ারী অনুমানিক রাত ৩ টায় টাঙ্গাইল জেলার সখিপুর থানা এলাকা থেকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র ফাঁস প্রতারক চক্রের সক্রিয় সদস্য মোঃ বেল্লাল হোসেনকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত বাকি চার জনকে জেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

এসময়  তল্লাশি চালিয়ে  মোবাইলে বিভিন্ন পরীক্ষার্থীর সাথে প্রশ্নপত্র বিনিময় এবং চাকুরী দেয়ার নামে টাকা আদান প্রদানের কথোপকথনসহ বিভিন্ন আলামত পাওয়া গেছে ।পরবর্তীতে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারক চক্রের কাছ থেকে ব্ল্যাংক চেক, ষ্ট্যাম্প পেপার, প্রার্থীর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রবেশপত্র এবং প্রার্থীর আসল সার্টিফিকেট জব্দ করা হয়েছে।

র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার কাওসার বাঁধন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য টাঙ্গাইল সদর থানায় আলামতসহ হস্তান্তর করা হবে।

টাঙ্গাইল সদরের বিএনপি প্রার্থী বাতিলের দাবীতে কাফনের কাপড় পড়ে কফিন মিছিল
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল করেছেন  বিএনপির নেতাকর্মী ও এডভোকেট ফরহাদ ইকবালের কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার(১১ ডিসেম্বর) বিকেলে শহরের শান্তিকুঞ্জ মোড় থেকে কফিন মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষ করে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করে। পতিত আওয়ামীলীগের সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে সক্রিয়, হামলা-মামলা জর্জরিত বিএনপির নেতাকর্মীরা কাফনের কাপড় পড়ে ও কফিন বহনের মিছিলে অংশ নেয়।

মনোনয়ন বাতিলের দাবিতে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সহ-প্রচার সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, সহ-সভাপতি মামুন সরকার প্রমুখ।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ অবস্থায় একটি সিন্ডিকেট টাঙ্গাইল-৫(সদর) আসনসহ বেশ কয়েকটি আসনের মনোনয়ন ঘোষণা করে। দেশনেত্রীর সংকটাপন্ন অবস্থায় মনোনয়ন ঘোষণা পরিকল্পিত একটি চক্রান্ত।

তারা আরও বলেন, সদরের জন্ম- এমন কাউকে মনোনয়ন না দিয়ে বহিরাগত ব্যক্তিকে মনোনয়ন দেওয়া হয়েছে। তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সমর্থনের অবমূল্যায়ন করাসহ সদরবাসির ইতিহাস বিনষ্টের কারণ হয়েছে। এছাড়াও সদরের জন্ম নেয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবালকে মনোনয়ন না দিয়ে ঐক্যবদ্ধ নেতাকর্মীদের মাঝে বিভক্তি সৃষ্টির পায়তারা চলছে।

ঐক্যবদ্ধ নেতাকর্মী, সমর্থকসহ সদর উপজেলাবাসি দ্রুত সিন্ডিকেটেপ্রাপ্ত মনোনয়ন বাতিল করে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড.ফরহাদ ইকবালকে মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়েছে। মিছিল ও পথসভায় বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সবাইকে নিয়ে নির্বাচন না হলে, নির্বাচনে যাবো না – কাদের সিদ্দিকী
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধের কিংবদন্তী ও কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন  “বাংলাদেশের সবাইকে নিয়ে যদি নির্বাচন হয়, আমি কৃষক শ্রমিক জনতা লীগ আমার গামছার দল নির্বাচন করব। আর যদি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাদ থাকে, শুধু বিএনপি, জামাত আর এনসিপি এ নিয়ে নির্বাচন হলে ২০℅ ভোটার ভোট দিতে যাবে না, ওই ভোটে আমরাও যাব না। সেই জন্য অধ্যাপক ইউনুস আমি সোজা কথা বলতে জানি, লম্বা মানুষ কিছুটা গর্ধব হয়, আমি কিন্তু বলেছি আমি আপনাকে চিনতে পারি নাই, আমার আগে আপনাকে হাসিনা চিনেছে, দেশের মানুষ চিনেছে, সেই জন্য বলছি কারো ক্ষমতা চিরকালের নয়, হাসিনাকেও বারবার বলেছি শুনেন নাই উনি,  উনাকে আমি মায়ের মত সম্মান করি, আর আপনারা জানেন আমি মায়ের জন্য কি করতে পারি, এটা বাংলাদেশের মানুষ জানে টাঙ্গাইলের মানুষও জানে। সেই জন্য বলছি শেখ হাসিনার অন্যায় শেখ মুজিবের অন্যায় না, শেখ হাসিনার অন্যায় মুক্তিযুদ্ধের অন্যায় না, শেখ হাসিনার অন্যায় আওয়ামী লীগের অন্যায় না, যে আওয়ামী লীগ জন্ম দিয়েছেন মাওলানা ভাসানী যে আওয়ামী লীগ জন্ম দিয়েছেন শামসুল হক সেই আওয়ামী লীগের অন্যায় নয়। তাই হাসিনার বিচার করবেন বলে আপনি আওয়ামী লীগেরও বিচার করবেন, করতে পারবেন না পারবেন না পারবেন না । আইয়ুব খান পারে নাই ইয়াহিয়া খান পারে নাই আপনারাও পারবেন না, এটা করবেন কেনো? আওয়ামী লীগের যারা দোষী যারা অন্যায় করেছে তাদের বিচার করেন। কোর্টে নেন সবাই আওয়ামী লীগের দোসর, স্বৈরাচার, তাহলে কি আপনারা আমের আচার। আওয়ামী লীগ যদি স্বৈরাচার হয় যে কাজগুলি আপনারা করছেন এখন এগুলো কি আমের আচার?

১১ ডিসেম্বর টাঙ্গাইল হানাদার মুক্ত দিসব উপলক্ষে  শহীদ স্মৃতি পৌর উদ্যানে মহান মুক্তিযুদ্ধের কাদেরিয়া বাহিনী আয়োজিত র‍্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব বলেন। তিনি আরও “আমি যতদিন বেঁচে থাকব বঙ্গবন্ধুকে বুকে লালন করে বেঁচে থাকব, আমি যতদিন বেঁচে থাকব জয়বাংলা বলে বেঁচে থাকবো।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বীর বিক্রম,বীর মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হুমায়ুন বাঙাল এবং কাদেরিয়া বাহিনীর খেতাবপ্রাপ্ত ও বরেণ্য বীর মুক্তিযোদ্ধাগণ।

টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস আজ
নিজস্ব প্রতিবেদক  :টাঙ্গাইল হানাদারমুক্ত দিবস আজ।  একাত্তরের এই দিনে টাঙ্গাইলের অকুতোভয় বীর যোদ্ধারা অসীম সাহসিকতার সাথে যুদ্ধ করে মুক্ত করেছিল প্রিয় মাটিকে। সেদিন বীর বাঙালি মুক্তিযোদ্ধাদের উল্লাসে টাঙ্গাইল ছিল উল্লসিত। গৌরব গাঁথা এই দিনের জন্য টাঙ্গাইলবাসীকে দিতে হয়েছে চরম মূল্য, স্বীকার করতে হয়েছে অনেক ত্যাগ ও অবর্ণনীয় নির্যাতন। দীর্ঘ নয়টি মাস লড়তে হয়েছে আধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তানি হানাদার ও তাদের এ দেশীয় দোসরদের বিরুদ্ধে।

বাঙালির মুক্তির সংগ্রাম মুক্তিযুদ্ধে টাঙ্গাইলের ভূমিকা এক অবিস্মরণীয় স্বাতন্ত্র্যে চিহ্নিত। ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণ শুনেই টাঙ্গাইলের বীর বাঙালি দেশমাতৃকাকে শত্রুমুক্ত করার প্রয়াসে সব প্রস্তুতি শুরু করে। গঠন করা হয় সর্বদলীয় স্বাধীন বাংলা গণমুক্তি পরিষদ- ওই সময় যা ‘হাই কমান্ড’ হিসেবে সমধিক পরিচিত ছিল। সিদ্ধান্ত নেওয়া হয় এই কমিটি টাঙ্গাইল জেলার সর্বময় ক্ষমতার অধিকারী হবে এবং কেন্দ্রীয় সংগ্রাম কমিটির আদেশ-নির্দেশ মেনে চলবে।

২৬ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত টাঙ্গাইল ছিল স্বাধীন। এ সময় আওয়ামী লীগের নেতৃত্বে প্রশাসন পরিচালিত হয়। ২৬ মার্চ সকালে আদালত পাড়ার অ্যাডভোকেট নূরুল ইসলামের বাসভবনে এক সভায় গঠিত হয় টাঙ্গাইল জেলা স্বাধীন বাংলা গণমুক্তি পরিষদ। তৎকালীন আওয়ামী লীগ নেতা আবদুল লতিফ সিদ্দিকীকে আহ্বায়ক ও সশস্ত্র গণবাহিনীর সর্বাধিনায়ক এবং বদিউজ্জামান খানকে চেয়ারম্যান ও আব্দুল কাদের সিদ্দিকী সহ আরো ৮ জনকে সদস্য করে কমিটি গঠিত হয়। প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বিচারপতি আবু সাঈদ চৌধুরী, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের আব্দুল মান্নান, গণপরিষদ সদস্য শামসুর রহমান খান শাজাহান ছিলেন অগ্রগণ্য। ক্রমান্বয়ে সংগঠিত হতে থাকে হাজার হাজার মুক্তিযোদ্ধা। গণমুক্তি পরিষদ গঠিত হবার পর চলতে থাকে মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ। পাকিস্তানি হানাদার বাহিনী ৩ এপ্রিল টাঙ্গাইল শহর দখল করে।

গণমুক্তি পরিষদের উদ্যোগে একাত্তরের ২৬ মার্চ টাঙ্গাইল থানায় স্বাধীন বাংলার পতাকা উত্তোলন এবং ২৭ মার্চ বিন্দুবাসিনী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় টাঙ্গাইলে স্বাধীনতার ঘোষণা করা হয়। সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় অস্ত্র সংগ্রহ অভিযান। মুক্তিযুদ্ধের ইতিহাসে যে নামটি অতি উজ্জল হয়ে আছে, যার অংশগ্রহণে হাজার হাজার দামাল ছেলে সংগঠিত হয়েছিল দেশ মাতৃকাকে শত্রুমুক্ত করতে সেই কাদের সিদ্দিকীর নেতৃত্বে ৪০-৫০জন যুবক এবং কয়েকজন পুলিশ-আনসার ১৭ মার্চ রাতে টাঙ্গাইল সার্কিট হাউজে প্রথম অপারেশনে অংশগ্রহণ করে। এই অপারেশনে দু’জন পাক সেনা অফিসারসহ ১৫০জন বেঙ্গল রেজিমেন্টের সৈনিক আত্মসমর্পণ করে। মুক্তিযোদ্ধাদের হাতে দুই পাক সেনা অফিসার নিহত হয়।

২ এপ্রিল গণমুক্তি পরিষদ নেতারা জানতে পারেন ৩ এপ্রিল পাক বাহিনী টাঙ্গাইলে প্রবেশ করবে। পাক বাহিনীকে প্রতিরোধ করার সংকল্প গ্রহণ করে হাইকমান্ড। প্রতিরোধের মূল কারণ তখন সড়ক পথে ঢাকা থেকে ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে যাওয়ার একমাত্র সড়ক ছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। পাকবাহিনীকে টাঙ্গাইলের প্রবেশ পথে প্রতিরোধ করতে পারলে টাঙ্গাইল-ময়মনসিংহ জেলার বিভিন্নস্থান হানাদারমুক্ত রাখা যাবে। প্রতিরোধের স্থান হিসেবে বেছে নেওয়া হয় মির্জাপুর থানার গোড়ান-সাঁটিয়াচড়া নামক এলাকা।

এখানে পাঁচটি পরিখা(বাংকার) খনন করা হয়। গড়ে তোলা হয় দু’টি প্রতিরোধ দূর্গ। ঢাকার বাইরে প্রথম এই প্রতিরোধ যুদ্ধে ২৩ জন ইপিআর সদস্যসহ ১০৭জন বাঙালি পাক বাহিনীর হত্যাকান্ডের শিকার হয়। পাকবাহিনী টাঙ্গাইলে প্রবেশ করলে গণমুক্তি পরিষদ ও হাইকমান্ড নেতৃবৃন্দ নিরাপদ আশ্রয়ে চলে যান। ৩ এপ্রিলের প্রতিরোধ যুদ্ধের ঘটনায় অনুপ্রাণিত হয়ে টাঙ্গাইলের ছাত্রজনতা সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।

২০ এপ্রিল থেকে ২ মে কাদের সিদ্দিকী গোপনে বিভিন্ন অঞ্চল সফর করেন। ৪ মের মধ্যে মুক্তিবাহিনী গঠিত হয়। টাঙ্গাইলের পাহাড়ি এলাকায় ক্যাম্প স্থাপনের এবং সেখানেই প্রশিক্ষণের ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম দিন কালিহাতী থানার মরিচায় শিবির স্থাপন করা হয়। সেখানে ১০জন মুক্তিযোদ্ধা সমবেত হয়েছিলেন। পরে মুক্তিযোদ্ধারা টাঙ্গাইলের প্রত্যন্ত পাহাড়িয়া এলাকা সখীপুরের বহেড়াতলীতে চলে যান। সেখানে শুরু হয় এ বাহিনীর পুনর্গঠন প্রক্রিয়া এবং রিক্রুট ও প্রশিক্ষণ। পরবর্তীকালে এ বাহিনীরই নাম হয় ‘কাদেরিয়া বাহিনী’। এ বাহিনীর সদস্য ১৭ হাজারে উন্নীত হয়। এছাড়া ১৮ হাজার সেচ্ছাসেবক বাহিনীও কাদেরিয়া বাহিনীর সহযোগী হিসেবে মুক্তিযুদ্ধে সহায়ক ভূমিকা পালন করে। কাদেরিয়া বাহিনীর গঠন প্রক্রিয়া যখন চলছিল তখন টাঙ্গাইল জেলার অন্যান্য অঞ্চলে বিচ্ছিন্নভাবে মুক্তিবাহিনীর দু’একটি দল গড়ে ওঠে।

১২ মে কালিহাতীর বল্লায় পাক বাহিনী নারকীয় হত্যাযজ্ঞ চালায়। ১২ জুন কাদেরিয়া বাহিনী বল্লা আক্রমণ করে পাক বাহিনীকে নির্মূল করে দেয়। জুনের মধ্যেই কাদেরিয়া বাহিনী টাঙ্গাইলের বিভিন্ন থানা আক্রমণ করে অস্ত্র সংগ্রহ করে। ১১ আগস্ট যমুনা তীরবর্তী ভূঞাপুরের মাটি কাটার যুদ্ধে ‘জাহাজমারা’ হাবিবুর রহমানের নেতৃত্বে কাদেরিয়া বাহিনী ৭টি স্টিমার ও লঞ্চে পরিবহণকৃত ২১ কোটি টাকা মূল্যের অস্ত্র অধিকার করে। এই আক্রমণে পাক সেনারা স্টিমার ছেড়ে স্পিডবোট যোগে পশ্চিমে সিরাজগঞ্জের দিকে পালিয়ে যায়।

১৬ আগস্ট ঘাটাইলের মাকড়াইয়ে পাক বাহিনীর সঙ্গে কাদেরিয়া বাহিনীর যুদ্ধ হয়। এ যুদ্ধে মুক্তিযোদ্ধা হাতেম নিহত এবং কাদের সিদ্দিকী আহত হন। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর প্রায় পাঁচ হাজার পাক সেনা এবং সাত হাজার রাজাকার-আলবদর টাঙ্গাইলে অবস্থান করে। এপ্রিল থেকে ডিসেম্বর ৮ তারিখ পর্যন্ত টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, সিলেট, সিরাজগঞ্জ ও পাবনায় বিশাল কাদেরিয়া বাহিনী যুদ্ধে লিপ্ত হয়ে পরাজিত করে খান সেনাদের। এসব যুদ্ধে ৩ শতাধিক দেশপ্রেমিক অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। ৮ ডিসেম্বর টাঙ্গাইল আক্রমণের পরিকল্পনা করা হয়।

একের পর এক নাটিয়াপাড়া, নাগরপুর, চারান, করটিয়া, বাসাইল, ভূঞাপুর, ঘাটাইল, গোপালপুর প্রভৃতি স্থানে পাকবাহিনী পরাজিত হতে থাকে। তারা পালাতে শুরু করে রাজধানী ঢাকার দিকে। এ সময় কাদের সিদ্দিকী যোগাযোগ করেন মিত্রবাহিনীর সঙ্গে। মিত্র বাহিনীর ছত্রীসেনা অবতরণ করে টাঙ্গাইল শহর থেকে সাত কিলোমিটার দূরে পৌলি সেতুর কাছে। এখানে পাক বাহিনীর সঙ্গে মিত্র বাহিনীর প্রচন্ড যুদ্ধ হয়। শত শত পাক সেনা নিহত হয়। কেউ কেউ পালাতে সক্ষম হয়। গ্রেপ্তার হয় অনেকে। এর মধ্যে জামালপুর হয়ে মিত্র বাহিনীর ব্রিগেডিয়ার ক্লে এসে যোগ দেন। ১০ ডিসেম্বর টাঙ্গাইলের চারদিকে কাদেরিয়া বাহিনী অবস্থান নেয়। এদিন রাতেই শহরের পশ্চিমে পোড়াবাড়ি দিয়ে কমান্ডার আবদুর রাজ্জাক ভোলা সহযোদ্ধাদের নিয়ে টাঙ্গাইলে প্রবেশ করে সদর থানায় স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। ১১ ডিসেম্বর ভোরে পূর্বদিক দিয়ে প্রবেশ করেন কমান্ডার খন্দকার বায়েজিদ আলম ও খন্দকার আনোয়ার হোসেন, দক্ষিণ দিক দিয়ে আসেন ব্রিগেডিয়ার ফজলুর রহমান। আর উত্তর দিক থেকে ময়মনসিংহ সড়ক দিয়ে সাঁজোয়া বহর নিয়ে আসেন কাদের সিদ্দিকী। শহরের কাছাকাছি এলে পাক সেনারা জেলা সদর পানির ট্যাঙ্কের উপর থেকে কাদের সিদ্দিকীর সাঁজোয়া বহরের ওপর গুলিবর্ষণ করে। পাল্টাগুলি গুলি ছোঁড়েন কাদের সিদ্দিকী। একে একে নিহত হয় সেখানকার সব পাকসেনা। বিজয়ীর বেশে টাঙ্গাইল শহরে প্রবেশ করেন কাদের সিদ্দিকী। তার কাছে আত্মসমর্পণ করে সার্কিট হাউজে অবস্থানরত পাক সেনারা। সম্পূর্ণভাবে পাক হানাদারমুক্ত হয় টাঙ্গাইল। মুক্তির স্বাদ গ্রহণ করে জেলাবাসী।

টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। ০৭ ডিসেম্বর  রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের  সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, টাঙ্গাইলের মাটি ও মানুষের জন্য কাজ করতে চাই। জেলার মাদক নির্মূলের পাশাপাশি সন্ত্রাস, চুরি, ডাকাতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। এ ছাড়া সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে কেউ হয়রানি করতে না পারে সে বিষয়গুলো লক্ষ্য রেখে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের মানুষকে নিয়ে কাজ করতে চাই। এ জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ পিপিএম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি এডভোকেট  আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।

জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই নির্বাচন কমিশনের বড় চ্যালেন্স -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে নানা ধরনের শঙ্কা সৃষ্টির চেষ্টা আছে। আমরা মনে করি এসব শঙ্কা দূর করে যথাসময়ে নির্বাচন হবে। নির্বাচনের জন্য একটি পরিবেশ তৈরি করা দরকার। এই পরিবেশ কোন ভাবেই বাধা সৃষ্টি করা যাবে না। নির্বাচনের পরিবেশ এক বড় চ্যালেঞ্জ। বিষয়টি নির্বাচন কমিশনসহ সরকার দেখবেন। সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আছে। আমরা বার বার বলেছি, নির্বাচন কমিশন, সরকার এবং রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে পরিবেশের কমিটি করা দরকার।

বুধবার বিকেলে টাঙ্গাইল শহরে শ্রমিক-কৃষক, খেটে খাওয়া, নিপীড়িত প্রান্তিক মানুষের ন্যায্য হিস্যা আদায়ের লক্ষ্যে মাথাল মার্কার মিছিলে প্রদান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও  বলেন, নির্বাচনের সাথে সংস্কার অঙ্গাঅঙ্গীভাবে জড়িয়ে গেছে। সংস্কার করতে গেলে ভোট ও সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন লাগবে। এই নির্বাচন সম্পন্ন হওয়া দরকার। এর কোন বিকল্প নেই বাংলাদেশে। এই নির্বাচন যাতে কোন ভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য সকলের ঐক্যবদ্ধের মাধ্যমে আমাদের এগোতে হবে। আবার নির্বাচন বাধাগ্রস্ত হয় পর তা হচ্ছে। পতিত ফ্যাসিস্টদের কাছ থেকে এমন করা হচ্ছে। নানান ভাবে অনেক গোষ্ঠী তাদের দলের স্বার্থে ক্ষতি করার চেষ্টা করছে।

শহরের পৌরউদ্যান থেকে মাথাল মার্কার মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেইন রোডে গণসংহতি আন্দোলনের জেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর আসনের প্রার্থী গণসংহতি আন্দোলনের সংগঠক ফাতেমা রহমান বীথি, সংগঠক তুষার আহমেদ, সদর উপজেলার সদস্য সচিব ফারজানা জেসমিন। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।