বাসাইল – Tangail TV

টাঙ্গাইলে চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় গ্রেফতার ২, আদালতে দায় স্বীকার
বাসাইল প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে জোড়া খুনের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আসামীরা স্বেচ্ছায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার পাত্রখাতা চৌকিদারপাড়া এলাকার আবদুল শেখের ছেলে সবুজ মিয়া (৩৬) ও আযহার মন্ডলের ছেলে জহিরুল ইসলাম (৩৯)। এসময় তাদের কাছ থেকে একটি পুরাতন লুন্ঠিত মোবাইল ফোন ও লুঙ্গি উদ্ধার করা হয়। এরআগে গত ২৭ জানুয়ারি সকালে উপজেলার হাবলা ইউনিয়নের ঘোষাখালী গ্রামে নিজ ঘর থেকে মোতাহার সিকদার ওরফে ঠান্ডু (৭৫) ও তার স্ত্রী রেজিয়া বেগমের (৬৫) মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, উপজেলার ঘোষাখালী গ্রামের বাসিন্দা মোতাহার সিকদার চলতি বছরের ২৫ জানুয়ারি কৃষি জমিতে ধানের চারা রোপন করার জন্য অজ্ঞাত দুইজন শ্রমিক আনেন বাড়িতে। ওইদিন রাতে ঘরের বারান্দায় শ্রমিকদের ঘুমানোর জন্য জায়গা দেওয়া হয়।  আর বৃদ্ধ দম্পতি ঘরের ভেতরে ঘুমান। পরে ২৭ জানুয়ারি রাতের কোনো এক সময় ঘরের টিন কেটে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে শ্রমিকরা। এসময় বৃদ্ধ দম্পতিকে স্বাসরোধ করে হত্যার পর নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে পালিয়ে যায় শ্রমিকরা। এ ঘটনায় বাসাইল থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে মামলা দায়ের করা হয়। এরপর পুলিশ হত্যার রহস্য উদঘাটনে মাঠে নামে। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দীর্ঘ দুই মাস চেষ্টার পর বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশরাফুল ইসলামের নের্তৃত্বে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ‘তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে তারা স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ১৬৪ ধারা মোতাবেক জবানবন্দি প্রদান করেছে। তারা প্রথমে রেজিয়া বেগমকে ও পরে তার স্বামী মোতাহার সিকদারকে স্বাসরোধে হত্যা করে।

বাসাইলে একইস্থানে মুক্তিযোদ্ধা ও ছাত্র সমাবেশের ডাক; ১৪৪ ধারা জারি
বাসাইল প্রতিনিধি :টাঙ্গাইলের বাসাইলে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশের ব্যানারে একইস্থানে পৃথক সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্র্রেট মোছা. আকলিমা বেগম এ আদেশ জারি করেন। আগামীকাল রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে একই সময়ে কাদেরিয়া বাহিনীর উদ্যোগে মুক্তিযোদ্ধা সমাবেশ ও ছাত্র সমাজের ব্যানারে ছাত্র সমাবেশের ডাক দেওয়া হয়।

জানা গেছে, গত ১ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল লিখিতভাবে মুক্তিযোদ্ধা সমাবেশ করার জন্য অনুমতি চেয়ে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মহান মুক্তিযুদ্ধে কাদেরিয়া বাহিনীর সর্বাধিনায়ক ও কৃষকশ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।

এদিকে, ছাত্র সমাজের ব্যানারে একইস্থানে সমাবেশের অনুমতি চেয়ে ৫ সেপ্টেম্বর লিখিত আবেদন করেন ছাত্র নেতৃবৃন্দের পক্ষে রনি মিয়া নামের এক ব্যক্তি। তবে রনি মিয়ার মোবাইল নম্বর ও পুরো ঠিকানা আবেদনে উল্লেখ করা হয়নি। সমাবেশটি ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী ছাত্র নেতৃবৃৃন্দের প্রতিনিধি আয়োজন করে। সমাবেশে অতিথি হিসেবে কে থাকবেন বিষয়টি আবেদনে বলা হয়নি।

ছাত্র সমাজের নেতৃবৃন্দদের পক্ষে আবেদনকারী রনি মিয়া বলেন, ‘সারাদেশে আওয়ামী ফ্যাসিস্টদের পুর্নবাসন করার চেষ্টা চলছে। যাতে আওয়ামী ফ্যাসিস্টদের পুর্নবাসন করতে না পারে এজন্য আমরা ছাত্র সমাজ সমাবেশের ডাক দিয়েছি। আমাদের সমাবেশ খুবই শান্তিপূর্ণভাবে হবে। যত বাধা বিপত্তি আসুক আমরা নির্ধারিত স্থানেই সমাবেশ করবো। অনুষ্ঠানে ছাত্র সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।’

যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার কাজী আশরাফ হুমায়ুন বাঙ্গাল বলেন, ‘অনুমতি চেয়ে আমরা আগে আবেদন করেছি। আমাদের মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠান বানচালের জন্য তারা একইস্থানে সমাবেশ ডেকেছে। তারা আমাদের অনুষ্ঠানের আগে বা পরদিন সমাবেশ করতে পারতেন। তাদের সাথে তো আমাদের কোনো প্রতিহিংসা নেই। ইতোমধ্যে আমরা অতিথিদের দাওয়াত দিয়েছি।’

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘একই জায়গায় দুটি সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি হয়েছে। এ ব্যাপারে আমরা তৎপর রয়েছি। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। পাশাপাশি সেনাবাহিনীর টহল টিম থাকবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. আকলিমা বেগম জানান, ‘একই তারিখ ও একই সময়ে দুই পক্ষ সমাবেশ করলে রক্তপাতসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। এজন্য সার্বিক আইনশৃঙ্খলা ও জনসাধারণের জানমাল রক্ষার্থে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এ আদেশ রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর ৬ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত বলবৎ থাকবে।’

ড. ইউনূসও নির্যাতিত বিএনপির মত: আযম খান
বাসাইল প্রতিনিধি: বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান বলেছেন, ‘সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও নির্যাতিত হয়েছিলেন। ফ্যাসিবাদের সময় ড. ইউনূসকে শতশত কাল্পনিক হয়রানিমূলক মামলা দিয়ে যেমনি বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে হয়রানি ও গায়েবি হামলা দেওয়া হয়েছিল। লাখ লাখ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছিল। সেরকমি ড. মুহাম্মদ ইউনূস স্যার আপনিও তো নির্যাতিত হয়েছিলেন। প্রতিটা পদে পদে আপনাকে নির্যাতন করা হয়েছিল। আপনার নির্যাতনের সময় বিএনপি আপনার পাশে থেকেছে। আপনিও নির্যাতিত বিএনপির মতো।’ বুধবার (২ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আপনি প্রধান উদেষ্টা হয়েছেন, নির্যাতনকারী ফ্যাসিবাদ পালিয়ে গেছে। তাই আপনার প্রতিশ্রুতি বাংলাদেশটাকে সমৃদ্ধির যাত্রায় ফিরিয়ে নিয়ে আসবেন। আপনার প্রতিশ্রুতি অনুযায়ী নির্বাচনের ব্যবস্থা করবেন। ইতোমধ্যেই প্রতিপক্ষ রাজনৈতিক দল বুঝে গেছে, তারা প্রতিদিন বোরকা পড়ে মা-বোনদের কাছে যায়। তারা একটি ভুল তথ্য দিয়ে আসে। এবং সেটা ভুল না শুধু ধর্মের বিরুদ্ধে তথ্য দিয়ে আসে। সেটা হলো, আমাদেরকে ভোট দেন, আমরা আপনাদেরকে বেহেস্তের চাবি নিয়ে এসেছি। এই যে মিথ্যাচার, একমাত্র আল্লাহ রাব্বুল আল-আমীন বেহেস্তের চাবি দিতে পারেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অল্প কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আসবেন। তারপরবর্তী সময়ে আরও একটু দেরিতে আমাদের আগামীদিনের রাষ্ট্র নায়ক ও দেশনায়ক তারেক রহমান আসবেন। সারা বাংলাদেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করবার জন্য ও দেশনায়ক তারেক রহমানকে বরণ করার জন্য অপেক্ষা করছে।’

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আবুল কাশেম মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, বাসাইল পৌর বিএনপি’র সভাপতি আক্তারুজ্জামান তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর নবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ।

বাসাইলে পাবলিক ইউনিভাসির্টি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল
বাসাইল প্রতিনিধি: ‘পাবলিক ইউনিভাসির্টি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাসাইল’-এর উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা নবীন শিকড়ের টানে, অগ্রযাত্রায় বাসাইলের প্রাণে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২৯ মার্চ) টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব জোবায়ের আহমেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ড. বদিউজ্জামান খান পিন্টু, বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নুরনবী আবু হায়াত খান নবু, নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান, কবি নজরুল ইসলাম বিশ^বিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আলিম মিয়া, ইউএনএইচসি আর-এর বাংলাদেশ প্রতিনিধি মুর্শেদুল খান, বাসাইল গোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. হাবিবুর রহমান, মো. শফিকুল ইসলাম (বিসিএস শিক্ষা), অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার আশরাফুজ্জামান সোহেল, বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী রাসায়নিক পরীক্ষক নাজমুল ইসলাম জুয়েল, পাবলিক ইউনিভাসির্টি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাসাইল-এর সভাপতি জোবায়ের সিকদার, সংগঠনের সাবেক সভাপতি রনি আহমেদ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মনির খান ইমন, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয় প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রভাষক মো. হায়দার ইসলাম ও পাবলিক ইউনিভাসির্টি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাসাইল-এর সাধারণ সম্পাদক রাহাত শিকদার। এসময় আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ে অধ্যনরত শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সুন্দর ও সমৃদ্ধ বাসাইল গড়াই আমাদের সকলের কাম্য। আমরা সব সময় আমাদের মেধা, মনন ও সততা দিয়ে সামনে এগিয়ে যাবো।’

প্রসঙ্গত, ‘আমরা নবীন শিকড়ের টানে, অগ্রযাত্রায় বাসাইলের প্রাণে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাসাইল উপজেলার বাসিন্দা দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একঝাকঁ তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের নিয়ে ২০২০ সালে ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব বাসাইল’ নামে সংগঠনটি গঠন করা হয়।

বাসাইলে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারীকে পিটিয়ে হত্যা
বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে রঞ্জু খন্দকার (৩৫) নামের এক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (২৩ মার্চ) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এরআগে শনিবার (২২ মার্চ) রাতে উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকার মনির খানের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত রঞ্জু খন্দকার জেলার ভূঞাপুর উপজেলার বাগবাড়ী গ্রামের রাজ্জাক খন্দকারের ছেলে। তিনি টাঙ্গাইল শহরের বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারীর দায়িত্বে ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কাশিল পশ্চিমপাড়া এলাকার মনির খান তার ছেলে মাদকাসক্ত ফরিদ খান (২৩) কে টাঙ্গাইল শহরের বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে দেওয়ার জন্য কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করেন। সেই প্রেক্ষিতে গত শনিবার (২২ মার্চ) রাতে বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ছয় জন ব্যক্তি মনির খানের বাড়িতে যান। পরে মনিরের ছেলে ফরিদকে ঘর থেকে বের করার সময় তার চিৎকারে পাশের বাড়ির পলাশ, রিপন ও তালেব খানসহ কয়েকজন এগিয়ে আসে। পরে ফরিদ, পলাশ, রিপন ও তালেব খানসহ কয়েকজনে মিলে বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের লোকজনের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারী রঞ্জু খন্দকার মাটিতে লুটিয়ে পড়লে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। সেখানে তার সঙ্গে থাকা অপর লোকজন স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের আরও চারজন আহত হয়।

এদিকে, চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২৩ মার্চ) রাতে ঢাকার একটি হাসপাতালে রঞ্জু খন্দকারের মৃত্যু হয়। পরে সোমবার (২৪ মার্চ) সকালে তার লাশ বাসাইল থানায় আনা হয়। পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ঘটনায় অভিযুক্ত ফরিদ ও পলাশ মাদক ব্যবসায়ী বলে স্থানীয়দের দাবি।

টাঙ্গাইল শহরের বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের মালিক খন্দকার মজিবর রহমান তপন বলেন, ‘মাদকাসক্ত ফরিদকে বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে দেওয়ার জন্য তার বাবা মনির খান আমাদের কাছে আবেদন করেন। সেই প্রেক্ষিতে আমাদের মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের ছয়জন ফরিদকে আনতে তাদের বাড়িতে যায়। সেখানে ফরিদকে আনার জন্য চেষ্টা করলে আমাদের লোকজনের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জুর মৃত্যু হয়। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছে। বিষয়টি নিয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বাসাইলে ভিক্ষুককে ধর্ষণের চেষ্টা; যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে দুই যুবকের বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীন এক ভিক্ষুক (২০)কে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশিক খান (২৪) নামের এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। শনিবার (২২ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার কাঞ্চনপুর পূর্ব কাজিরাপাড়া এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আশিক খান উপজেলার ঢংপাড়া মাঝিবাড়ি এলাকার কাশেম খানের ছেলে। অভিযুক্ত অপর যুবকের নাম মামুন (২৪)। সে উপজেলার কাঞ্চনপুরের দক্ষিণ বাইদপাড়া এলাকার শফিকের ছেলে।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে মানসিক ভারসাম্যহীন এক নারী ভিক্ষা করার জন্য উপজেলার কাঞ্চনপুরের পূর্ব কাজিরাপাড়া এলাকায় যায়। ওই নারী ঝিনাই নদীর পাড়ে পৌছালে আশিক ও মামুন নামের দুই যুবক মিলে জোরপূর্বক তাকে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। পরে সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করা হয়। এসময় স্থানীয়রা এগিয়ে আসলে ওই নারীকে ফেলে তারা দুজনে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে এক পর্যায়ে সন্ধায় অভিযুক্ত আশিককে স্থানীয়রা ধরে গাছের সাথে বেঁধে গণধোলাই দেয়। খবর পেয়ে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক সামির মিয়া ও যুগ্ম সদস্য সচিব মাহবুবুর রহমান বাসাইল থানা পুলিশকে বিষয়টি অবগত করে ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পুলিশ গিয়ে ওই যুবককে সেখান থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলে, ‘ওই যুবককে থানায় আনা হয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

বাসাইলে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু
বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে  উৎসব মুখর পরিবেশে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ এর রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ ) বাসাইল পৌরসভার হলরুমে রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন করেন বাসাইল উপজেলার নির্বাহী কর্মকতা মোছাঃ আকলিমা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন বাসাইল  উপজেলা নির্বাচন ( ভারপ্রাপ্ত )  কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন  , বাসাইল  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জালাল উদ্দীন  প্রমুখ।

এ সময় বাসাইল  উপজেলা নির্বাচন  (ভারপ্রাপ্ত)  কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন   বলেন, ভোটার তালিকা হালনাগাদে শুরু হয়েছে আমাদের তথ্য সংগ্রহের কার্যক্রম ছিলো ২০ জানুয়ারী থেকে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত। আজ থেকে বাসাইল উপজেলার নতুন ভোটার হালনাগাদ  রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে ১১ এপ্রিল পর্যন্ত চলমান থাকবে। যারা ০১-০১-২০০৮ ইং সালের পূর্বে জন্ম গ্রহন করেছে তারা যদি ভোটার হইতে চাই তারা অবশ্যই ভোটার হবে। ইতি মধ্যে আমরা ফিল্ড থেকে যে তথ্য সংগ্রহ করেছি সে তথ্যের বাহিরে যদি বাদ পড়ে যায় তাদের কে ফর্ম পূরণ করে রেজিষ্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করব। সারাদেশ ব্যাপি হালনাগাদ কার্যক্রমের অংশ হিসাবে বাসাইল উপজেলাতেও এই কার্যক্রম যাতে সঠিক ও সুন্দর ভাবে পরিচালিত হয় সে লক্ষেই আমরা বাসাইল উপজেলার ভোটার হালনাগাদের এই কাজের উদ্ধোধন করা হল। এ সময় তিনি সকল শ্রেণী পেশার মানুষ সহ তরুন ভোটারদের সহযোগিতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারকে আর্থিক সহায়তা
বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল। শনিবার (১ মার্চ) দুপুরে উপজেলার ময়থা উত্তরপাড়া সূত্রধরবাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত গেরীন্ড সূত্রধর ও ননী সূত্রধরের পরিবারকে দুই লাখ টাকা অনুদান দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন লাবীব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির, একাউন্ট ম্যানেজার আয়েত উল্লাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলামসহ অনেকে।

গত ২৩ ফেব্রুয়ারি সকালে গেরীন্ড সূত্রধর ও ননী সূত্রধরের দুইটি বসতঘরে আগুন লাগে। এসময় বসতঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় নিঃস্ব হয়ে পড়ে এই দুইটি পরিবার।

বাসাইলে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল
বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মিছিলটি উপজেলা মডেল মসজিদের সামনে থেকে বের হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে বাসাইল জিরো পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী শফিকুল ইসলাম খান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন, সেক্রেটারী আমিনুল ইসলাম খান প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ‘মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও ব্যবসায়ীদের প্রতি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবী জানান। এছাড়াও দিনের বেলা হোটেল ও রেস্তোরাঁ বন্ধেরও দাবী করেন।

বাসাইলে দেড় শতাধিক হুইল চেয়ার বিতরণ
বাসাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেলের পক্ষ থেকে চলাচলে অক্ষম ১৬১জন ব্যক্তির মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এসব চেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাবীব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম। এসময় উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, কাশিল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল আলিম, মানিক মোহাম্মদ তোহা, শফিকুল ইসলাম স্বপন, আয়নাল হক, আলম মিয়া, সেলিম বেগ, সাইফুল ইসলাম, বাদল, জুয়েলসহ অন্যরা উপস্থিত ছিলেন। এরআগে উপজেলার বিভিন্ন এলাকা থেকে চলাচলে অক্ষম এসব ব্যক্তিদের খোঁজে বের করে এ কর্মসূচির আওতাভূক্ত করা হয়।