বিশেষ নিউজ – Tangail TV

প্রেমের ফাঁদ, কোটি টাকার প্রতারণা! নার্স টুম্পাকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ
নিজস্ব প্রতিবেদক: নার্স জিনিয়া তাসনিম টুম্পার বিরুদ্ধে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়া এবং বিদেশে পাঠানোর নামে প্রতারণার একাধিক অভিযোগ উঠেছে।

‎জানা যায়, জিনিয়া তাসনিম টুম্পা যশোর নার্সিং কলেজ থেকে ডিপ্লোমা ইন নার্সিং সম্পন্ন করেন এবং ঢাকার একটি বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন। পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান এবং সেখানেও তিনি একই উপায়ে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

‎অভিযোগ রয়েছে, হাসপাতালে কর্মরত অবস্থায় তিনি এক চিকিৎসকের সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন এবং পরে তাকে ব্ল্যাকমেইল করে বড় অঙ্কের অর্থ আদায় করেন। বিষয়টি জানাজানি হলে হাসপাতাল কর্তৃপক্ষ ওই চিকিৎসককে চাকরি থেকে অব্যাহতি দেয় বলে অভিযোগ করা হয়েছে।

‎এছাড়া অভিযোগ রয়েছে, বিবাহিত হওয়া সত্ত্বেও তিনি বিভিন্ন তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন। সামাজিক যোগাযোগমাধ্যম—বিশেষ করে ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে তিনি এই সম্পর্কগুলো তৈরি করতেন বলে দাবি করা হয়েছে।

‎ফয়সাল আহমেদ নামের এক তরুণ সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেন, টুম্পা তাকে ব্যক্তিগত ছবি পাঠিয়ে সম্পর্কের মধ্যে জড়িয়ে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা নেন। পরবর্তীতে প্রতারণার শিকার হয়ে তিনি বিষয়টি প্রকাশ করেন।

‎অভিযোগে আরও বলা হয়, টুম্পা একাধিক ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলে তাদের কাছ থেকে অর্থ আদায় করে পরে যোগাযোগ বন্ধ করে দিতেন।

‎বিদেশে পাঠানোর নামেও প্রতারণার অভিযোগ উঠেছে।

‎মাকসুদুল আলম মঈনুদ্দিন নামের এক ভুক্তভোগীর দায়ের করা মামলায় তার পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতা উঠে আসে। এ ঘটনায় তার বাবা বাবুল আক্তার গ্রেপ্তার হয়ে কারাভোগ করেছেন বলে জানা গেছে। তবে পরিবারের অন্য সদস্যরা কার্যক্রম চালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।

‎অভিযোগ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পাঠানোর কথা বলে দুই ব্যক্তির কাছ থেকে মোট ৭০ লাখ টাকা নেওয়া হয়। এর মধ্যে ৫০ লাখ টাকা স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে প্রদান করা হয় (তারিখ: ০২/০৯/২০২৩)। পরবর্তীতে ২৫ লাখ টাকা ফেরত দেওয়া হলেও বাকি ২৫ লাখ টাকা ফেরত পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় টুম্পার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে বলেও দাবি করা হয়েছে।

‎এ ছাড়া, মো. রাসেল হাওলাদার নামের আরেক ব্যক্তি মিরপুর মডেল থানায় মানবপাচার ও প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন (পিটিশন কেস নং- ১৮০/২০২৫)।

‎অন্য এক ভুক্তভোগী ফারুক আহমেদ অভিযোগ করেন, তাকে ইতালিতে পাঠানোর কথা বলে প্রথমে শ্রীলঙ্কা এবং পরে লিবিয়ায় পাঠানো হয়। সেখানে তিনি বিপদের মুখে পড়েন এবং মানবপাচারকারীদের হাতে পড়েন বলে দাবি করেন। পরবর্তীতে কারাভোগ শেষে প্রায় আড়াই মাস পর দেশে ফিরে আসেন।

‎তিনি দেশে ফিরে থানায় অভিযোগ করতে গেলে তা গ্রহণ করা হয়নি এবং অভিযুক্তদের খুঁজে পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন।

‎অভিযোগগুলোতে বলা হয়েছে, একাধিক ব্যক্তি বিদেশে পাঠানোর প্রলোভনে প্রতারিত হয়েছেন এবং বড় অঙ্কের অর্থ হারিয়েছেন।

‎এমনকি বিদেশে গিয়ে ইতোমধ্যেই তিনি একইভাবে আরও একজন বিত্তবানকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করে নিজের আখের গোছাতে ব্যস্ত আছেন বলে অভিযোগ উঠেছে।

‎তিনি তার ইন্সটাগ্রাম একাউন্টে নিজের নিউইয়র্ক আসা এবং নিজের পেশায় নিজেকে নিবেদিত প্রাণ দাবি করে এখনো প্রতারণার ফাঁদ সাজিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠাছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত জিনিয়া তাসনিম টুম্পার কোনো বক্তব্য পাওয়া যায়নি l

প্রধানমন্ত্রীর খাল খনন প্রকল্পে উদ্ধার হবে কি দখল হওয়া টাঙ্গাইলের খালগুলো
নিজস্ব প্রতিবেদক  : ইতিহাস এবং ঐতিহ্যে সমৃদ্ধশালী জেলা টাঙ্গাইল। প্রাচীনকাল থেকে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে এ জেলা। মোগল আমলে দেশ-বিদেশ থেকে ব্যবসায়ীরা আসতো এখানে। ব্যবসার কাজে নৌকায় করে খাল দিয়ে টাঙ্গাইল শহরে প্রবেশ করতো। কিন্তু কালের বিবর্তনে অবৈধভাবে দখল ও দূষণ এর ফলে অস্তিত্ব হারাচ্ছে টাঙ্গাইলে খালগুলো । অবৈধ দখলের ফলে বেশ কয়েকটি খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, আবার অনেকগুলো খালকে ড্রেনে রুপান্তরিত করেছে টাঙ্গাইল পৌরসভা , ড্রেনের উপর মার্কেট নির্মাণ করে বিক্রিও করে দেয়া হয়েছে ।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্য নিয়ে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। ওই কর্মসূচির মূল লক্ষ্য ছিল বর্ষাকালে অতিরিক্ত পানি ধরে রাখা, শুষ্ক মৌসুমে কৃষিকাজে সেচব্যবস্থা নিশ্চিত করা এবং সহজ যোগাযোগ ও পরিবহনব্যবস্থা গড়ে তুলে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ একটি দেশের মডেল তৈরি করা । বাংদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান উনার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী জনগুরুত্বপূর্ন খাল খনন ও পুনঃখনন এবং খালের পাড়ে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্ভোদন করেছেন। অবৈধ দখলের কারনে বিলীন হয়ে যাওয়া ও অস্তিত্ব হারাতে বসা টাঙ্গাইলের খালগুলো প্রধানমন্ত্রীর খাল খনন প্রকল্পের মাধ্যমে যেনো উদ্ধার হয় এমনটাই প্রত্যাশা সুধীজনদের।

তথ্য অনুযায়ী টাঙ্গাইল শহরের মোট খাল ২৭টি। এর মধ্যে তিনটি খালের অস্তিত্ব নেই। বাকি ২৪ খাল প্রভাবশালীরা নানা কৌশলে দখল করছে। খাল দখল করে নির্মাণ করেছে বড় বড় মার্কেট এবং বাসাবাড়ি। সরকারি রেকর্ডে খাল থাকলেও বাস্তবে তা দেখা খুব কষ্টকর। ফলে পানি নিষ্কাশনের ব্যবস্থা নেই বললেই চলে। এতে করে একটু বৃষ্টি হলেই শহরের বেশির ভাগ এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়াও এসব খাল থেকে পচা দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই এসব খাল উদ্ধার করে পানি প্রবাহের দাবি জানিয়েছেন শহরবাসী।

টাঙ্গাইল শহরের বুক চিরে বয়ে যাওয়া শ্যামা বাবুর খাল নামে খ্যাত ভিক্টোরিয়া খাল পরিণত হয়েছে ড্রেনে। সেই খালের উপর মার্কেট নির্মাণ করে বিক্রিও হয়ে গেছে।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) টাঙ্গাইলের জরিপ অনুযায়ী, টাঙ্গাইল পৌরসভার ১৮টি ওয়ার্ডে ২৭ খাল রয়েছে। তার মধ্যে ১ নং ওয়ার্ডের দেওলা ধুল মৌজায় ২৪২ ও ৪৯৯ দাগের দেওলা হতে কান্দিলা পর্যন্ত একটি খাল, ২ নং ওয়ার্ডের এনায়েতপুর মৌজায় ১৮৬০ দাগের মাগুরাটা হতে বৈল্লা হাটখোলা হয়ে হাজেরা ঘাট পর্যন্ত একটি খাল, ৩ নং ওয়ার্ডের কাগমারা, পশ্চিম আকুর টাকুর পাড়া মৌজার ৩২২৬, ১০৯৩, ৯০০ দাগের ও ৫৭ সিএস’র লৌহজং নদী হতে বেড়াডোমা পর্যন্ত একটি খাল, বেলকুচি রোড হতে জালাল পন্ডিতের বাড়ি পর্যন্ত একটি খাল, ৪ নং ওয়ার্ডের বেড়াডোমা, দিঘুলিয়া, পাড়দিঘুলিয়া মৌজার ২০৮, ৩৪১, ৮ সিএস এর লৌহজং নদী হতে সাটিয়া পর্যন্ত একটি খাল, বেড়াডোমা নদী হতে কাগমারা পর্যন্ত একটি খাল, দিঘুলিয়া ব্রিজের ঢাল হতে সারুটিয়া পর্যন্ত একটি খাল, ৫ নং ওয়ার্ডের সাকরাইল, কালিপুর মৌজার ১৮০ আরওআর এর লৌহজং নদী হতে সাকরাইল পর্যন্ত একটি খাল, সিএস ১৩৩৪ ও হাল ১৩২৯ এর সাকরাইল নদী হতে সন্তোষ পর্যন্ত একটি খাল, ৫০০ বিএসের সানা মিয়ার বাড়ি হইতে বকুলতলী রোড পর্যন্ত একটি খাল, ৫৩৫, ৫৩৮ ও ৯০৭ বিএসের বটতলা হতে সেন বাড়ি পর্যন্ত একটি খাল, ৪২৫ বিএসের মতিন চাকলাদারের বাড়ি হতে বেলতা ভাঙ্গাবাড়ী পর্যন্ত একটি খাল, ৬ নং ওয়ার্ডের পারদিঘুলিয়া মৌজার ৮৪, ১৪৬, ১০২, ৩৭৭, ৪০২, ৪১৯, ৬৮৮ দাগের লৌহজং নদী হতে বাকায়িার ব্রিজ পর্যন্ত একটি খাল, ৭ নং ওয়ার্ডের সন্তোষ, ভবানীপুর, পাতুলী পাড়া মৌজার ৫৪, ২৭, ৭১৯ সিএসের লৌহজং নদী হতে সন্তোষ লালব্রিজ পর্যন্ত একটি খাল, ৬০৭ সিএসের লক্ষ্মীপুর হতে সন্তোষ দিঘি পর্যন্ত একটি খাল, ৭৪৭ সিএসের সন্তোষ লালব্রিজ হতে বাগানবাড়ী পর্যন্ত একটি খাল, ৮ নং ওয়ার্ডের সন্তোষ, অলোয়া ভবানী মৌজার ৮০৬, ১০১২ সিএসের সন্তোষ লালব্রিজ হতে সন্তোষ মাদারখোলা পর্যন্ত একটি খাল, ৩, ১৪৬, ১৫৬, ১৫৭, ১৫৮, ১৮৯, ২৬৭ সিএসের সন্তোষ মাদারখোলা হতে এলাসিন রোড জোড়াব্রিজ পর্যন্ত একটি খাল, ৯ নং ওয়ার্ডের অলোয়া ভবানী ও অলোয়া তারিনী মৌজার ৭৯৮, ৮৪৯, ৯২৭ এসএ’র লৌহজং হতে এলাসিন রোডের জোড়াব্রিজ পর্যন্ত একটি খাল, ১১ নং ওয়ার্ডের কান্দাপাড়া, কচুয়াডাঙ্গা, বেড়বুচনা মৌজার ৩২৮ সিএসের বেড়াবুচনা পানির ট্যাংক হতে লৌহজং পর্যন্ত একটি খাল, ২৩৩ সিএসের দক্ষিণ বেড়াবুচনা মেইন রোড হতে অলোয়া পাইকোস্তা পর্যন্ত একটি খাল, ১৪ নং ওয়ার্ডের বিশ্বাস বেতকা মৌজার ৫৯৭, ৫৯৮, ৬০১, ৬২০ এসএ’র বাকামিয়ার ব্রিজ হতে খাদ্যগুদামের পাশ্ববর্তী ব্রিজ পর্যন্ত একটি খাল, ১৫ নং ওয়ার্ডের বিশ্বাস বেতকা মৌজার ৭১৭,৭১৯, ৪২৭, ৭৩১, ৭৩৪, ৭৩৫, ৭৭৩, ৩৯০, ৭৮৩, ৮০১, ৮০৩ এসএ’র খাদ্যগুদাম হতে বেতকা সুতার পাড়া পর্যন্ত একটি খাল, ১৭ নং ওয়ার্ডের বিশ্বাস বেতকার মৌজার ৮১৫, ৮২০, ৮৩৮, ৮৬১, ৮৬৩ এসএ’র সুতার পাড়া হতে বোরাই বিল পর্যন্ত একটি খাল, ৩০০, ২৩৬ এসএ’র মুন্সিপাড়া মসজিদ হতে প্রাইমারি স্কুল পর্যন্ত একটি খাল, ১৮ নং ওয়ার্ডের সাবালিয়া, কোদালিয়া মৌজার ২৯০, ২৪৬ সিএসের সাবালিয়া বটতলা হতে সদর হাসপাতাল পর্যন্ত একটি খাল, ৬০, ১২১, ১১৭ এসএ’র সদর হাসপাতাল হতে কোদালিয়া শেষ সীমানা পর্যন্ত একটি খাল। এছাড়া ১০, ১২, ১৩ ও ১৬ নং ওয়ার্ডে কোন খাল নেই।

টাঙ্গাইল পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাগমারা, পশ্চিম আকুর টাকুর পাড়া মৌজায় ৩২২৬, ১০৯৩, ৯০০ দাগের ও ৫৭ সিএস’র লৌহজং নদীর বেলকুচি রোড হতে জালাল পণ্ডিতের বাড়ি পর্যন্ত একটি খাল, ১১ নং ওয়ার্ডের কান্দাপাড়া, কচুয়াডাঙ্গা, বেড়বুচনা মৌজার ৩২৮ সিএসের বেড়াবুচনা পানির ট্যাংক হতে লৌহজং পর্যন্ত একটি, ২৩৩ সিএসের দক্ষিণ বেড়াবুচনা মেইন রোড হতে অলোয়া পাইকোস্তা পর্যন্ত ও ১৮ নং ওয়ার্ডের সাবালিয়া, কোদালিয়া মৌজার ২৯০, ২৪৬ সিএসের সাবালিয়া বটতলা হতে সদর হাসপাতাল পর্যন্ত, ৬০, ১২১, ১১৭ এসএ’র সদর হাসপাতাল হতে কোদালিয়া খালসহ মোট তিনটি খালের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

এদিকে সাবালিয়া খালটি টাঙ্গাইল শহরের ময়মনসিংহ সড়কের বায়তুন নূর জামে মসজিদের পাশ থেকে সাবালিয়া পাঞ্জাপাড়া হয়ে সাবালিয়া বটতলা কালবার্ট হয়ে বৈরান নদীতে সংযোগ হয়েছিল। কিন্তু কালের বিবর্তনে একটি প্রভাবশালী মহল প্রথমে ময়লা আর্বজনা দিয়ে খালটি কৌশলে ভরাট করে তারপর প্রথমে টিন দিয়ে সীমানা প্রাচীর গড়ে তুলে। কিছুদিন যাওয়ার পর সেখানে ইট দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করেন। আর কয়েক বছর যাওয়ার পর সেই সীমানা প্রাচীর ভেঙে বহুতল ভবন নির্মাণ করা হয়। এভাবেই বহুতল ভবন নির্মাণ করে সাবালিয়া খালের চিহ্ন মুছে ফেলা হয়েছে।

সরেজমিন জমিন গিয়ে দেখা যায়, খালের ওপর সীমানা প্রাচীর, আধা-পাকা ঘর, টিনশেড ঘর ও বহুতল ভবন নির্মাণ করেছে প্রভাবশালীরা। খালের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না থাকায় বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও দুগন্ধের সৃষ্টি হচ্ছে। এ দিকে সরকারি কুমুদিনী কলেজ গেট-সুরুজ সড়কের সাবালিয়া বটতলা এলাকায় খালের ওপর কালভার্ট থাকলেও দক্ষিণ পাশে খাল চেনার কোনো উপায় নেই। যে যার মতো পেরেছে খালের জায়গা দখল করেছে। কালবার্টের দক্ষিণ পাশে রফিকুল ইসলাম নামে একজন সীমানা প্রাচীর ও বহুলতল ভবন নির্মাণ করায় খালের কোনো চিহ্ন নেই। শুধু তিনিই নন। তার মতো সাইদুর রহমান, ইদু মিয়া, মো. হারুন মিয়া ও জাহাঙ্গীর মিয়াও খালের জায়গা দখল করে সীমানী প্রাচীরসহ বহুতল ভবণ নির্মাণ করেছেন। এ ছাড়াও খালের ওপর দিয়ে রাস্তা নির্মাণ করেছেন টাঙ্গাইল পৌরসভা। রাস্তার পাশ দিয়ে ড্রেন নির্মাণ করা হয়েছে। অন্যদিকে বেলকুচি রোড হতে জালাল পণ্ডিতের বাড়ি পর্যন্ত খাল, মুন্সিপাড়া মসজিদ হতে প্রাইমারি স্কুল পর্যন্ত খাল, সাবালিয়া বটতলা হতে সদর হাসপাতাল হয়ে কোদালিয়া খালের অস্তিত্ব নেই।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড টাঙ্গাইল জেলা অফিস থেকে সম্প্রতি খালের একটি তালিকা প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। তালিকায় টাঙ্গাইলের ১২ উপজেলায় ৬২ টি খাল উল্লেখ করা হয়েছে, তবে এই তালিকায় পৌর এলাকার খালগুলো নেই। এছাড়াও গোপালপুরে গোলাবাড়ি খাল,নাগরপুরে নোয়াই খাল ও মির্জাপুরে ফতেপুর খালের পুনঃখনন কাজ চলমান আছে বলে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায়।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) টাঙ্গাইলের ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা গৌতম চন্দ্র চন্দ বলেন, শহরের ২৭টি খালের বিষয়ে প্রশাসনকে অবহিত করা হয়েছে। নদী, খাল, বিল ও জলাশয় উদ্ধারে মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। এছাড়াও হাইকোর্টের দিকনির্দেশনা রয়েছে।

সামাজিক ও পরিবেশবাদী সংগঠন সেফ লাইফ এর সভাপতি মোঃ রুবেল মিয়া বলেন,প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে বাংলাদেশের গ্রামীণ উন্নয়ন ও কৃষি পুনরুজ্জীবনের উদ্দেশ্য নিয়ে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এর খাল খনন প্রকল্পের মাধ্যমে বিলীন হয়ে যাওয়া খালগুলো যেনো উদ্ধার হয় এমনটাই প্রত্যাশা

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন বলেন, টাঙ্গাইল জেলার বিভিন্ন খালের তালিকা মন্ত্রণালয় বরাবর পাঠানো হয়েছে, প্রকল্প অনুমোদন হওয়ার পর বরাদ্দ এলে প্রকল্প বাস্তবায়ন হবে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে হামে আক্রান্ত এক শিশুর মৃত্যু,ভর্তি ১৩ জন
নিজস্ব প্রতিবেদক  : টাঙ্গাইল ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে হামের আক্রান্ত চিকিৎসাধীন অবস্থায় আট মাসের শিশু মারা গেছে। তার নাম সায়ফাল। শিশুটি সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ছেলে। এছাড়া হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ১৩ চিকিৎসাধীন রয়েছে।

জেনারেল হাসপাতাল সুত্র জানায়, গত কয়েকদিন ধরে হাসপাতালে হামে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়তে থাকে। গতকাল বুধবার বিকেল চারটার দিকে হাম সাসপেক্ট সদর উপজেলার হাতিলা গ্রামের সোহেল রানার ছেলে সায়ফালকে ভর্তি করা হয়। গতরাত দুইটার দিকে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

টাঙ্গাইল জেনারেল হামপাতালের উপপরিচালক খন্দকার সাদিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত কয়েকদিনে হামে আক্রান্ত শিশুদের সংখ্যা বেড়ে যাবার কারনে আলাদা একটি ওয়ার্ডের প্রয়োজন পড়ে। সে অনুসারে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে হামের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়। আজ বৃহস্পতিবার এ ওয়ার্ডেই হামের রোগীদের স্থানান্তর করা হয়েছে। হামে আক্রান্ত শিশুর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা হচ্ছে।

টাঙ্গাইলে বধ্যভূমিতে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও আলোর মিছিল
নিজস্ব প্রতিবেদক : ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে হানাদার বাহিনীর গুলিতে নিহত শহীদদের স্মরণে টাঙ্গাইলে জেলা সদর পানির ট্যাংক সংলগ্ন বধ্যভূমিতে শহীদদের স্মরণে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। টাঙ্গাইলের নানা শ্রেণী পেশার মানুষের উদ্যোগে বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন ও নানা শ্রেণী পেশার মানুষের অংশ গ্রহণে আলোর মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বধ্যভূমিতে গিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা ও মোমবাতি প্রজ্বলন করা হয়।

আলোচনা সভায় বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান বীথির সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক দুর্জয় হোড় শুভ,বাংলাদেশ কমিউনিস্ট পার্টি,টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মীর নাসিমুল ইসলাম নাসিম, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ওবায়দুল হক নাসির,সমাপনী বক্তব্য রাখেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ।

এছাড়াও আরোও উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ প্রমুখ।

টাঙ্গাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত
নিজস্ব প্রতিবেদক : ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ স্লোগানে টাঙ্গাইলে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে ১০ মার্চ মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, টাঙ্গাইল এর আয়োজনে ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, টাঙ্গাইল এর সহযোগিতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বর্ণাঢ্য র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক।

এসময় আরও উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী অফিসার শাহীন মিয়া,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আকতারুজ্জামান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইলের সাধারণ সম্পাদক জিয়াউল হক শাহীন প্রমুখ।

টাঙ্গাইলে শহীদ একাডেমিতে ৯ম শ্রেণীর শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল শহরের শহীদ একাডেমিক স্কুল এন্ড কলেজে ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্কুলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষরা পলাতক রয়েছে। স্থানীয়রা বলছেন, সরকারি নির্দেশনা অমান্য করে বিভিন্ন বেসরকারি স্কুল খোলা রাখায় এ দুর্ঘটনা ঘটেছে। স্কুল কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের কাছ থেকে বেতন তোলার জন্য স্কুল খোলা রাখা হয়েছে। আর পুলিশ বলছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় শহরের সাবালিয়া এলাকায় শহীদ একাডেমিক স্কুল এন্ড কলেজের ভবণের নিচ থেকে মুইদ নামের এক শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে প্রতিষ্ঠানের আয়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুইদকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এঘটনা৷ পরপরই অন্যান্য শিক্ষার্থীদের অভিভাবকরা শিক্ষার্থীদেরকে একে একে নিয়ে যেতে দেখা যায়।

নিহত মুইদ টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার নিকরাইল গোলাবাড়ি এলাকার মোঃ সোহেল মিয়ার ছেলে। মুইদের মা লায়লা বেগম মানিকগঞ্জের কাছে এক এনজিওর মাঠকর্মী হিসেবে চাকরি করেন এবং মুইদের বাবাও ওই এলাকায় টেইলারিং এর কাজ করেন। মুইদের আরও একজন ছোট ভাই আছে, সে তার বাবা-মায়ের সাথে ওই এলাকায় থাকেন। কাজের সুবাদে নিজ জেলা ছেড়ে অনেকে দুরে থাকেন বলে মুইদের বাবা-মা তাকে টাঙ্গাইলেই শহীদ একাডেমিক স্কুল এন্ড কলেজে আবাসিকে ভর্তি করেন গত ডিসেম্বরে।

প্রতিদিনের মতো মঙ্গলবার আবাসিকের এই কক্ষ থেকে ক্লাশে যাওয়ার কথা ছিলো মুইদের। অন্যান্য শিক্ষার্থীরা ক্লাশে গেলেও মুইদের নিথর দেহ পরে রয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে।

স্থানীয়রা বলছেন, সরকারি নির্দেশনা অমান্য করে ক্লাশ খোলা রাখায় এত বড় ধরনের দুঘর্টনা ঘটেছে। ইতিপূর্বেও টাঙ্গাইলের একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে হত্যাসহ একাধিক দুর্ঘটনা ঘটলেও সেগুলো ধামাচাপা পড়েছে। মুইদের মৃত্যুর দায় প্রতিষ্ঠান এড়াতে পারে না। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।

বিষয়টি রহস্য জনক মনে করছেন মুইদের পরিবার। তারাও তদন্ত সাপেক্ষে জড়িতদের শাস্তি দাবি করেন।

মুইদের মা লায়লা বেগম বলেন, স্কুলের সজিব স্যার মাঝে মাঝেই মুইদের বিরুদ্ধে নানান রকম অভিযোগ করে ফোন করতো,আর মুইদ ফোন করে বলতো সজিব স্যার ভালো না, আমি সজিব স্যারকে বলেছিলাম আমার ছেলেকে দেখে রাইখেন। তারা দেখে রাখলে আমার ছেলেটা আজ বেঁচে থাকতো।

শহীদ একাডেমিক স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা বলছে, মুইদের সাথে তার বাবা মার ঝগড়া হয়েছে। সে পালাতে গিয়ে ভবণের ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেছে। শিক্ষার্থীদের বেতন তোলার জন্য সরকারি নির্দেশনা অমান্য করে প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে।

টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ

রুহুল আমিন বলেন তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

টাঙ্গাইলে বিভিন্ন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানে ইতিপূর্বেও কয়েকটি মৃত্যুর ঘটনা ঘটেছে।

২০২২ সালে টাঙ্গাইলের সৃষ্টি একাডেমি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী শিহাবকে নির্মমভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করা হলেও, পরে সে বিষয়টি ধামাচাপা দেয়া হয়।

মধুপুরে তিন সেমাই কারখানায় ৭০ হাজার টাকা জরিমানা
মধুপুর প্রতিনিধি :

টাঙ্গাইলের মধুপুরে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে তিনটি সেমাই তৈরির কারখানাকে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৯ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পৌর শহরের চাড়ালজানী, গৌরিপুর ও কাকরাইদ এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

জানা যায়, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে বাজারে বিক্রির জন্য বিভিন্ন সেমাই কারখানায় উৎপাদন কার্যক্রম জোরদার হওয়ায় এসব প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানের সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ভেজাল খাদ্যপণ্য উৎপাদন এবং স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ পাওয়া যায়।

এ সময় কাকরাইদ এলাকার রংধনু ফুড প্রোডাক্টসকে ১০ হাজার টাকা, চাড়ালজানী এলাকার নিতু হাসা’র কারখানাকে ২০ হাজার টাকা এবং গোলাবাড়ি ইউনিয়নের গৌরিপুর এলাকার সালাম ফুড প্রোডাক্টসকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এভাবে তিনটি প্রতিষ্ঠান থেকে মোট ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল জানান, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং ভেজাল খাদ্য তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযানের সময় কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) মধুপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. লিটন সরকার, টাঙ্গাইল স্যানিটারি ইন্সপেক্টরসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ১২ টি দোকান পুড়ে ছাই
টাঙ্গাইল প্রতিনিধি :

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার ভোরে টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ড কাঁচা বাজার  এলাকায় এ ঘটে। এ ঘটনার পর ফায়ার সার্ভিসের ৩ টি  ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন৷

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, হঠাৎ করেই একটি দোকানে আগুন লাগে। এতে মুহুর্তের মধ্যেই অন্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে৷ আগুন আমাদের দোকানে সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

এ ব্যাপার টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, সোমবার ভোরে হঠাৎ করেই বেবিস্ট্যান্ড কাঁচা বাজারের দোকানে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। একই সাথে ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এসময় মুদির দোকান, ওষুধ, মুরগী এবং কনফেকশনারি দোকান রয়েছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সরকারি সহায়তা প্রদান করার আশ্বাস দেন।

টাঙ্গাইলে ২৬৩ ভোট পেয়ে জামানত হারাচ্ছেন গণঅধিকার পরিষদের শফিক
নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনে প্রতিদ্বন্দ্বীতা করেন মোট ৪৭ জন প্রার্থী। এরমধ্যে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী একজন। টাঙ্গাইল -৫ সদর আসনে মোঃ শফিকুল ইসলাম শফিক। তিনি গণঅধিকার পরিষদ টাঙ্গাইল জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন।  কাস্টিং হওয়া ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় জামানতের ৫০ হাজার টাকা ফেরত পাবেননা তিনি।

টাঙ্গাইল -৫(সদর) আসনে সর্বমোট ভোটার ৪ লাখ ৬২ হাজার ৪১২ জন। ভোট কাস্ট হয়েছে ২ লাখ ৯২ হাজার ৪৮১ টি ভোট। এই আসনে প্রার্থীর জামানত ফেরত পেতে ভোট লাগবে ৩৬ হাজার ৫৬০ টি’র মতো ভোট। এরচেয়ে ভোট কম পাওয়ার কারনে এই আসনে জামানতের টাকা ফেরত পাবেননা গণঅধিকার পরিষদ ( জিওপি) মনোনীত প্রার্থী  মোঃ শফিকুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ২৬৩ ভোট।

টাঙ্গাইলের দুই নারী প্রার্থীই জামানত হারাচ্ছেন
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনে প্রতিদ্বন্দ্বীতা করেন মোট ৪৭ জন প্রার্থী। এরমধ্যে দুইজন নারী প্রার্থী রয়েছেন। একজন হলেন টাঙ্গাইল -৩ ( ঘাটাইল ) আসনে সতন্ত্র প্রার্থী আইনিন নাহার এবং আরেকজন গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী ফাতেমা আক্তার বিথী।  কাস্টিং হওয়া ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় দুজন নারী প্রার্থীই জামানতের ৫০ হাজার টাকা ফেরত পাবেননা।

টাঙ্গাইল -৩(ঘাটাইল) আসনে সর্বমোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৭২০ জন। ভোট কাস্ট হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৬৬০ টি। এই আসনে প্রার্থীর জামানত ফেরত পেতে ভোট লাগবে ২৯ হাজার ৫৮২ টি’র মতো ভোট। এরচেয়ে ভোট কম পাওয়ার কারনে এই আসনে জামানতের টাকা ফেরত পাবেননা সতন্ত্র প্রার্থী আইনিন নাহার। হাঁস প্রতীকে তিনি  পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট।

টাঙ্গাইল -৫(সদর) আসনে সর্বমোট ভোটার ৪ লাখ ৬২ হাজার ৪১২ জন। ভোট কাস্ট হয়েছে ২ লাখ ৯২ হাজার ৪৮১ টি ভোট। এই আসনে প্রার্থীর জামানত ফেরত পেতে ভোট লাগবে ৩৬ হাজার ৫৬০ টি’র মতো ভোট। এরচেয়ে ভোট কম পাওয়ার কারনে  জামানতের টাকা ফেরত পাবেননা গণসংহতি আন্দোলন মনোনীত প্রার্থী ফাতেমা আক্তার বিথী।  মাথাল প্রতীকে তিনি পেয়েছেন ২২১ ভোট।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, মোট কাস্টিং হওয়া ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পেলে প্রার্থী তার জামানতের টাকা ফেরত পাবেননা।