1. admin@tangail.tv : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন সদস্যদের বরণ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১১৬২ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইল প্রেসক্লাবের নতুন সদস্যদের অনুুুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করা হয়েছে। বুধবার দুপুরে বঙ্গবন্ধু মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা ও কার্যনির্বাহী পরিষদের সদস্য কামনাশীষ শেখর।

শুরুতেই নতুন সদস্যদের ফুল দিয়ে বরণের পর সবাই অনুভূতি ব্যক্ত করেন।

নতুন সদস্যরা হলেন দৈনিক সকালের সময়ের প্রতিনিধি রাশেদ খান মেনন (রাসেল), ডিবিসি নিউজ’র প্রতিনিধি সোহেল তালুকদার, দৈনিক জাগরণের প্রতিনিধি কাজল আর্য, নিউজ-২৪’র প্রতিনিধি আতিকুর রহমান আতিক, দি এশিয়ান এইজ’র প্রতিনিধি মাসুদ রেজা স্বাধীন, সাপ্তাহিক জাহাজমারা’র সম্পাদক গোলাম কিবরিয়া বড়মনি, দৈনিক বণিক বার্তা’র প্রতিনিধি পারভেজ হাসান, দৈনিক সংবাদ প্রতিদিন’র প্রতিনিধি তোফায়েল আহমেদ রনি, দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ’র প্রতিনিধি আবু কাওছার আহমেদ, ঢাকা টাইমস’র স্টাফ রিপোর্টার রেজাউল করিম, সাপ্তাহিক যুগধারা’র সম্পাদক হাবিবুর রহমান, সাপ্তাহিক কালের স্বর’র সম্পাদক শামসুজ্জামান, দৈনিক আমাদের নতুন সময়’র প্রতিনিধি আরমান কবির, দৈনিক টাঙ্গাইল সময়’র প্রতিনিধি মোহাম্মদ মোজাম্মেল হক।

উল্লেখ্য, টাঙ্গাইল প্রেসক্লাবের গত ১১ জুন অনুষ্ঠিত কার্যনির্বাহী পরিষদের সভায় ১৪ জনকে সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রেসক্লাবের পক্ষ থেকে এ বরণ অনুষ্ঠানে প্রেসক্লাবের সকল সাংবাদিক ও তাদের পরিবারবর্গ অংশ নেন। মধ্যহৃ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost