1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১ বার পঠিত

বিপুল পরিমাণ তামাক ও তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বিপুল পরিমাণ তামাক ও তামাকজাত দ্রব্য ধ্বংস করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ।

বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকার ময়লার ভাগারে দেশী-বিদেশী সিগারেট, বিড়ি ও জর্দা ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা (পশ্চিম) এর শুল্ক, আবগারি ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার ও ধ্বংসকরণ কমিটির আহ্বায়ক নির্ঝর আহমেদ।

তিনি বলেন, আটককৃত তামাক ও তামাকজাত দ্রব্য ধ্বংসকরণ কর্মসূচির আওতায় টাঙ্গাইল শুল্ক, আবগারি ও ভ্যাট অধিদপ্তর আইনসম্মতভাবে বাজেয়াপ্তকৃত অবৈধভাবে বাজারজাতকৃত এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা এইসব ক্ষতিগ্রস্ত, পচা ও অব্যবহারযোগ্য তামাকজাত দ্রব্য ধ্বংস করা হয়েছে। এধরনের কার্যক্রম আমাদের সারাদেশেই অব্যাহত থাকবে।

জানা যায়, ৪ লাখ১৪ হাজার ৯৫টি সিগারেট (বিভিন্ন ব্র্যান্ডের), ২৩ হাজার ৫০০টি বিড়ি এবং ৫৭ দশমিক ৬০ কেজি জর্দা ধ্বংস করা হয়।
এসময় ধ্বংসকরণ কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার, পুলিশ সুপারের প্রতিনিধি, পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও টাঙ্গাইল পৌরসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost