নিজস্ব প্রতিবেদক :
সারাদেশের মতো টাঙ্গাইলেও সোমবার (১২জুলাই) হিন্দু ধর্মাবল্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ও হিন্দু মহাযোটের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল কেন্দ্রীয় কালীবাড়ী ও সাবালিয়া ইসকন মন্দিনে সামজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ সকাল থেকে সন্ধা পর্যন্ত রথটান ও পূজার্চ্চনায় অংশ নেন। এসময় করোনা ভাইরাস থেকে মুক্তি ও বিশ্ব মঙ্গল কামনায় প্রার্থনা করা হয়।
মহামারী করোনা ভাইরাসের কারনে জেলার কোথাও রথযাত্রা উপলক্ষে অন্যান্য বছরের মতো এ বছর জাঁকজমকপূর্ণ কোন অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। শুধুমাত্র পুজার্চ্চনা ও রথটানের মধ্যেই সীমাবদ্ধ ছিল উৎসবের।
Leave a Reply