1. admin@tangail.tv : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

নাগরপুরে স্বাস্থ্যবিধি মানছে না বিনোদন প্রেমিরা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩৯৯ বার পঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ টাঙ্গাইলের নাগরপুরে শেখ হাসিনা সেতুতে স্বাস্থ্যবিধি মানছে না বিনোদন প্রেমিরা। ঈদের দিন থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত দেখা যায় উপেন্দ্র সরোবর (দীঘি) ও কেদারপুর ধলেশ্বরী নদীর উপর নির্মিত শেখ হাসিনা সেতু এই দুটি স্থানে মানুষের উপচে পড়া ভিড়। সেখানে কোন রকম সামাজিক দূরত্বের তোয়াক্কা না করে ঈদ আনন্দে মেতে উঠেছেন নানা বয়সের দর্শনার্থীরা ।

ঋতু বৈচিত্রের দেশ বাংলাদেশের প্রকৃতিক সৌন্দর্য্য দেখতে কার না ভাল লাগে। ব্যস্তময় জীবনে সুযোগ পেলেই একটু স্বস্তি পেতে পরিবার পরিজন নিয়ে বেড়িয়ে পড়েন। ঈদের আনন্দোকে উপভোগ করতে কোন রকম সামাজিক দুরত্ব ও মাক্সের তোয়াক্কা না করে ছুটে আসছেন তারা। নাগরপুর উপজেলায় উল্লেখযোগ্য কোন বিনোদন কেন্দ্র না থাকায় এই দুটি স্থান ঈদ ও জাতীয় দিবস গুলিতে দর্শনার্থীদের আগমনে মূখোরিত হয়ে উঠে। তাই ঈদ উপলক্ষ্যে আনন্দ উপভোগ করতে বিনোদন প্রেমিদের প্রাণ কেন্দ্র হয়ে উঠেছে উপেন্দ্র সরোবর (দীঘি) ও শেখ হাসিনা সেতু। প্রাকৃতিক সৌন্দর্য্য ও মনোমুগ্ধ পরিবেশ থাকলেও সেখানে নেই বসার কোন সুব্যবস্থা তবু আনন্দদের কমতি নেই দর্শনার্থীদের।

এ দিকে স্থানীয়দের অভিযোগ ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে আসছে এবং কোন রকমের স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব মানা হচ্ছে না। এতে ব্যাপক হারে করো ভাইরাস ছড়িয়ে পড়ার আশংকা। তা ছাড়া বেপরোয়া গতিতে যুবকদের মটরসাইকেল চালানোয় স্থানীয়দের মাঝে দুর্ঘটনার আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost