1. admin@tangail.tv : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

নাগরপুরে সরকারী বিধি নিষেধ অমান্য করা ১৬ জনকে জরিমানা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৪০৭ বার পঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি ঃ টাঙ্গাইলের নাগরপুরে কঠোর লকডাউনে বিধি-নিষেধ অমান্য করে দোকানপাট খোলা, মাস্ক পরিধান না করা সহ বিভিন্ন অপরাধে ব্যবসায়ী ও ইজিবাইক চালকদের মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ জুলাই) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান উপজেলার সদর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় নাগরপুর থানার পুলিশ ও আনছার ব্যাটিলিয়ান সহযোগিতা করেন। সূত্র জানায়, করোনাভাইরাস ব্যাপকহারে বেড়ে যাওয়ায় দুই সপ্তাহের জন্য সারাদেশ কঠোর লকডাউন ঘোষণা করে সরকার। এই নির্দেশনা অমান্য করে রাস্তায় বের হওয়া এবং অপ্রয়োজনীয় দোকানপাট খোলার দায়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান মোবাইল কোর্টের মাধ্যমে ১৬ টি মামলায় মোট ১৩,৬০০ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহান বলেন আমরা সরকারি আইন জনগণকে মানাতে ও জনসচেতনতা বৃদ্ধির করণে এ অভিযান পরিচালনা করছি। করোনা মহামারিতে সবাই ঘরে থাকুন এবং সরকারি নির্দেশনা মেনে চলুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost