1. admin@tangail.tv : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

টাঙ্গাইলে সেবা সংস্থার আয়োজনে হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ভ্যানগাড়ি বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২৯১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে পরিচালিত ভ্যানগাড়ি বিতরণ কর্মসূচির আওতায় টাঙ্গাইলে ১৮ জন হতদরিদ্রদের মাঝে বিনামূল্যে ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে।

আজ (২৩ এপ্রিল) শনিবার সকালে সোসিও ইকনোমিক ব্যাকিং অ্যাসোসিয়েশন (সেবা)’র আয়োজনে পৌর এলাকার বিশ্বাস বেতকা সেবা টাওয়ারে এই ভ্যানগাড়ি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সেবা’র সভাপতি এডভোকেট মোঃ মনিরুজ্জামান সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস,এম সিরাজুল হক আলমগীর।

এ সময় আরোও উপস্থিত ছিলেন সেবার নির্বাহী পরিচালক মোঃ রিয়াজ আহমেদ লিটন, পৌর কাউন্সিলর হোসনেয়ারা বিউটি, সেবা সংস্থার সাধারণ পরিষদের সদস্য খন্দকার আতিকুজ্জামান টুটুল, পরিচালক (প্রশাসন) মোঃ সাইদুর রহমান মল্লিক, পরিচালক (কার্যক্রম) মোঃ শাহিনুর ইসলাম, পরিচালক (অর্থ) মোঃ মনিরুল হক, কার্যকরী পরিষদের সদস্য মোঃ কামরুজ্জামান, কোষাধক্ষ্য হাছিনা আকতার, সদস্য ফরিদা খান ও সেবা সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost