নিজস্ব প্রতিবেদক : রোজার পর বিএনপির কঠোর আন্দোলের হুমকীর জবাবে কৃষিমন্ত্রীর ডক্টর মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি সব সময় আন্দোলনের ভয় দেখায়। তারা অতীতে আন্দোলনের নামে দেশের মানুষকে আগুনে পুড়িয়ে মেরেছে।
আন্দোলন করে বর্তমান সরকারের পতন ঘটানো যাবেনা। বর্তমান সরকার দেশকে উন্নয়নের শিখরে নিয়ে গেছে। জনগন আন্দোলনের নামে সন্ত্রাস দেখতে চায় না। জনগন উন্নয়ন চায়। সে কারনেই জনগন আওয়ামী লীগের সাথে আছে।
তিনি আজ (২৩ এপ্রিল) বিকেলে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে এ কথা বলেন।
কৃষি মন্ত্রী আরো বলেন, হঠাৎ বন্যায় হাওর এলাকায় বোরো ধানের কিছুটা ক্ষতি হয়েছে। সকলের প্রচেষ্টায় ক্ষতির পরিমান কমানো গেছে। ফসলে যেটুকু ক্ষতি হয়েছে তাতে দেশে খাদ্য ঘাটতির কোন সম্ভাবনা নেই। দেশে পর্যাপ্ত পরিমান খাদ্য শষ্য মজুদ আছে।
সংসদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও আমন্ত্রিত ব্যক্তিবর্গ দোয়া ও ইফতার মাহফিলে অংশ নেন।
এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যসহ শহীদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply