1. admin@tangail.tv : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর উপহার জমিসহ ঘর হস্তান্তর

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৯৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইল জেলার ৩০৯টি পরিবারকে জমিসহ নতুন ঘর উপহার দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী এ কার্যক্রমের উদ্বোধন করেন।

টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ সেমিপাকা একক গৃহ হস্তান্তর করেন জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।

এ সময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ, পৌর মেয়র এস এম সিরাজুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদসহ বিভিন্ন কর্মকর্তাগন এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost