1. admin@tangail.tv : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

টাঙ্গাইল পৌরসভার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ৩৯৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৬ এপ্রিল) মঙ্গলবার (২৪ রমজান) টাঙ্গাইল পৌর মিলনায়তনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

টাঙ্গাইল পৌরসভার মেয়র এস,এম সিরাজুল হক আলমগীরের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, টাঙ্গাইল ঘাটাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খান এমপি, জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদসহ পৌর কাউন্সিলর বৃন্দ এবং জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost