1. admin@tangail.tv : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

টাঙ্গাইলে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ২৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া ও জন্মগত হূদেরাগীদের ১৭ জন উপকারভোগীর মাঝে ২০২১-২০২২অর্থবছরের তৃতীয় কিস্তির এককালীন আর্থিক সহায়তার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় টাঙ্গাইল সদর এর আয়োজনে (২৭ এপ্রিল) বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার রানুয়ারা খাতুন, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার ইব্রাহিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost