1. admin@tangail.tv : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
  • ৩০০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের আয়োজনে এবং টাঙ্গাইল-২ ( গোপালপুর -ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি’র সার্বিক ব্যবস্থাপনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ আজ (২৭ এপ্রিল) বুধবার (২৫রমজান) টাঙ্গাইল পৌর এলাকার শিবনাথ উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বালা মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (গোপালপুর – ভূঞাপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান দাদুভাই, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রহমান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস,এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরন, জেলা বাসকোচ-মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ সহ জেলার বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দোয়া ও ইফতার মাহফিলে জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন থেকে কয়েক হাজার শ্রমিক দোয়া ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। এ সময় দেশ ও জাতির কল্যাণে দোয়া মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost