নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল পৌরসভার ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ (২৮ এপ্রিল) বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
১৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনোয়ার মাস্টারের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এস,এম সিরাজুল হক আলমগীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ রউফ, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর আসাদুজ্জামান প্রিন্স, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিতুল, শহর আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মোহাম্মদ সোহেল রানা সহ ওয়ার্ড আওয়ামী লীগের অন্যান্য কর্মীবৃন্দ।
Leave a Reply