1. admin@tangail.tv : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

টাঙ্গাইলে মহান মে দিবস পালিত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১ মে, ২০২২
  • ২৯২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : “শ্রমিক-মালিক একতা, উন্নয়নের নিশ্চয়তা” প্রতিপাদ্যে টাঙ্গাইলে মহান মে দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ (১ মে) রোববার সকালে জেলা শ্রমিক ফেডারেশনের আয়োজনে র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‌্যালিটি শিবনাথ উচ্চ বিদ্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো: বালা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ (গোপালপুর -ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও জেলা শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক তানভীর হাসান ছোট মনি প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost