1. admin@tangail.tv : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন

গোপালপুরে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২
  • ৩০৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের গোপালপুরে ৫ গ্রাম হেরোইনসহ মো. কানছু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১২ মে) দুপুরে উপজেলার আলমনগর উচ্চ বিদ্যালয়ের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন বিষয়টি রাতে নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আলমনগর বোর্ড বাজার এলাকার মৃত লোকমানের ছেলে।

গোপালপুর থানার (ওসি) মো. মোশারফ হোসেন জানান, মাদক দ্রব্য উদ্ধার অভিযানের অংশ হিসেবে এস আই জায়েদ আব্দুল্লাহ বিন ছরোয়ারের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদে কানছু জানায় সে বিভিন্ন স্থানে মাদকদ্রব্য ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিক্রি করতো। পরে তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আগামীকাল (১৩মে) শুক্রবার সকালে আসামীকে টাঙ্গাইল আদালতে প্রেরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost