1. admin@tangail.tv : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

টাঙ্গাইলে মলম পার্টির ৩ সদস্য গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩২৬ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলে মলম পার্টির তিন সদস্যকে গ্রেফতার করেছেন র‌্যাব-১২, সিপিসি-৩-এর সদস্যরা। শুক্রবার (১৩ মে) শহরের নতুন বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মধুপুর উপজেলার বেকারকোনার গ্রামের মৃত মীর আলী শেখের ছেলে আব্দুর রাজ্জাক (৫০), নাটোরের কৃষ্ণপুর এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে সানোয়ার হোসেন (৫৩) এবং ঢাকার খিলক্ষেতের মাহফুজুল হকের ছেলে মাসুদুল হক আপেল (৪৫)।

তাদের কাছ থেকে দুটি বিস্কুটের প্যাকেট, পাঁচটি মোবাইল ফোন এবং ৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে র‌্যাব-১২, সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে প্রথমে বিভিন্ন গণপরিবহনে উঠে অসহায় যাত্রীদের সঙ্গে আলাপ-আলোচনা করত। পরে তাদের পাশের সিটে বসত এবং তাদের সঙ্গে বন্ধুসুলভ কথা বলে চেতনানাশক ওষুধ মেশানো বিস্কুট খাইয়ে অজ্ঞান করত। এক সময় তারা যাত্রীদের সর্বস্ব লুট করে নিয়ে যেত।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় মামলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost