1. admin@tangail.tv : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

টাঙ্গাইলের সংবাদপত্র ও সম্পাদক গ্রন্থের মোড়ক উন্মোচন

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ২৯৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. হাবিবুর রহমান সরকার এর “টাঙ্গাইলের সংবাদপত্র ও সম্পাদক” নামক গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে।

শনিবার (১১ জুন) সকালে জেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক পৌর মেয়র জামিলুর রহমান মিরনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক।

উক্ত গ্রন্থে বাংলাদেশের পত্রিকা ও সম্পাদকের না না বিষয় বিশ্লেষণধর্মী লেখা স্থান পেয়েছে। বইটি সম্পাদক ও সংবাদপত্রের জন্য মাইলফলক হয়ে থাকবে। এরকম একটি বইয়ের মোড়ক উন্মোচন হওয়ায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মজলুমের কন্ঠের সম্পাদক এডভোকেট জাফর আহমেদ ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু, যুগ্ম সম্পাদক আনোয়ার মোল্যা, টাঙ্গাইল জজকোর্টের পিপি এস আকবর খান, প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক কামনাশীষ শেখর, এনটিভির টাঙ্গাইল প্রতিনিধি মহব্বত হোসেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নাগরপুর উপজেলা সাবেক কমান্ড মোঃ সুজায়েত হোসেন’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফবিসিসিআই এর পরিচালক আবু নাসের। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুর রৌফ রিপন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost