1. admin@tangail.tv : admin :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

মির্জাপুরে পরীক্ষার হলে চাপাতি নিয়ে ঢোকায় স্কুলছাত্রকে বহিষ্কার

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুন, ২০২২
  • ৩৬৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে পরীক্ষার হলে চাপাতি নিয়ে প্রবেশ করায় সামির আলী নামে অষ্টম শ্রেণির এক ছাত্রকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (১২ জুন) সকালে উপজেলা সদরের সরকারি সদয় কৃষ্ণ পাইলট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। সামির আলী উপজেলা সদরের বাইমহাটি প্রফেসরপাড়া গ্রামের এমদাদ আলীর ছেলে।

জানা গেছে, সকালে ওই বিদ্যালয়ে অর্ধবার্ষিক পরীক্ষা চলছিল। এদিন ছিল অষ্টম শ্রেণির বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা। বিদ্যালয়ের ৫ নম্বর কক্ষে সামির আলী প্যান্টের পকেটে চাপাতি নিয়ে প্রবেশ করে।

এ সময় কক্ষে দায়িত্বরত শিক্ষক আলো রানী পোদ্দারের সন্দেহ হয়। তখন তার নির্দেশমতো পকেট থেকে চাপাতিটি বের করতে বাধ্য হয় সামির। সঙ্গে সঙ্গে বিষয়টি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খানকে জানান আলো রানী।

পরে প্রধান শিক্ষক বিষয়টি বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমানকে অবহিত করেন। ইউএনওর নির্দেশে প্রধান শিক্ষক অভিযুক্ত ছাত্রের অভিভাবকের অঙ্গীকারনামা রেখে বিদ্যালয় থেকে সামিরকে বহিষ্কার করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম খান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে অভিযুক্ত ছাত্রের অভিভাবকের কাছ থেকে অঙ্গীকারনামা নিয়ে তাকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

এ দিকে চাপাতি নিয়ে পরীক্ষার হলে প্রবেশের ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost