1. admin@tangail.tv : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২৮৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আজ টাঙ্গাইলে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃুিতক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৮ মে রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য ছিলেন ছানোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন, সিভিল সার্জন ডাঃ মিনহাজ উদ্দিন মিয়া, স্থানীয় সরকার এর উপপরিচালক শামীম আরা রিনি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক আলমগীর, বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost