1. admin@tangail.tv : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে টাঙ্গাইলে গণমাধ্যমকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৬ জুন, ২০২৩
  • ২৭৫ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে টাঙ্গাইলে গণমাধ্যমকর্মীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে । সোমবার বেলা ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা দিলীপ কুমার সাহা,সহকারী কমিশনার ও নির্বাহী মাজিস্ট্রেট দীপ ভৌমিক টাঙ্গাইল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখারুল অনুপম, কোষাধ্যক্ষ আবদুর রহিম প্রমুখ। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost