1. admin@tangail.tv : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

টাঙ্গাইলে বিশ্ব বসতি দিবস উদযাপিত

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ৮০২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।।
টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে সোমবার(২ অক্টোবর) বিশ্ব বসতি দিবস উদযাপন করা হয়েছে। ‘স্থিতিশীল নগর অর্থনীতির প্রবৃদ্ধি ও পুনরুদ্ধারে টেকসই নগর সমূহই চালিকাশক্তি’ প্রতিপাদ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র‌্যালি করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের টাঙ্গাইল গণপূর্ত সার্কেল ও বিভাগের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অঅয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. ওলিউজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মো. শহীদুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী মাজেদুর রহমান, মাহফিজুর রহমান, সহকারী প্রকৌশলী বাবু কুমার বিশ্বাস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost