1. admin@tangail.tv : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন

টাঙ্গাইলে চার প্রতিষ্ঠানে ১লাখ ৬৫ হাজার টাকা জরিমানা।

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৩১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ।। টাঙ্গাইলে অগ্নিকান্ড প্রতিরোধ ব্যবস্থা পর্যাপ্ত না থাকায় ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য চার প্রতিষ্ঠানে ১লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

০৪ মার্চ সোমবার বিকেলে টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন  মুহাম্মাদ আলীর নেতৃত্বে টাঙ্গাইল পৌর এলাকার ভিক্টোরিয়া রোডে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এসময় তিনটি রেস্টুরেন্ট ও একটি আবাসিক হোটেলে মোট ১ লাখ ৬৫ হাজার  টাকা জরিমানা করা হয়।

প্রিন্স আবাসিক হোটেলে ৫০ হাজার, নুরজাহান রেস্টুরেন্টে ৫ হাজার, ভিক্টোরিয়া ফুট জোনে ১ লাখ ও রুপসী বাংলা রেস্টুরেন্টে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকতা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান বিন  মুহাম্মাদ আলী বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ ও অগ্নিকান্ড প্রতিরোধের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এই প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় ফায়ার সার্ভিস, ভোক্তা অধিকার সংরক্ষণ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost