1. admin@tangail.tv : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

টাঙ্গাইলে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সদরের ইউএনও প্রত্যাহার,প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিদায় নিলেন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের দাবিতে টাঙ্গাইল সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ থেকে প্রত্যাহার করেছে প্রশাসন। পরবর্তী কর্মস্থলের তথ্য জানার জন্য বিভাগীয় কমিশনার কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম।

৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের হলরুমে, উপজেলা প্রশাসন টাঙ্গাইল সদর, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, এনজিও এবং ১২টি ইউনিয়ন পরিষদের উদ্যোগে বন্যার্ত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি বিরোধিতা করেছে এমন কয়েকজন ব্যক্তি ও চেয়ারম্যান কে অনুষ্ঠানে আমন্ত্রণ করে আনা হয়েছে এবং বক্তব্য রেখেছেন বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজনু চৌধুরী বক্তব্য দেয়ার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অনুষ্ঠানে স্থল ত্যাগ করে বাইরে বেরিয়ে আসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার পদত্যাগের দাবিতে স্লোগানে মুখরিত করে তোলে উপজেলা পরিষদ চত্বর। এ সময় অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রশাসক মোঃ কায়সারুল ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদেরকে সাথে কথা বলেন এবং তার কার্যালয়ে এসে বিষয়টি সুস্পষ্টভাবে জানানোর জন্য অনুরোধ করেন। এরপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে অবস্থান নেন এবং টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলীর প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য দাবি উপস্থাপন করেন। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলে তৎক্ষণাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তার পদ থেকে হাসান বিন মুহাম্মদ আলী কে প্রত্যাহার এবং পরবর্তী কর্মস্থল নির্ধারণের তথ্য জানার জন্য বিভাগীয় কমিশনার কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে এরকম আদেশের চিঠি জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম আন্দোলনরত শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করেন। এরপর পদচ্যুত উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান বিন মুহাম্মদ আলী শিক্ষার্থীদের সামনে এসে প্রকাশ্যে ক্ষমা চেয়ে বিদায় নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost