1. admin@tangail.tv : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

টাঙ্গাইলে ধর্ষণের বিরুদ্ধে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০১ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে নৈরাজ্যকর পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি ও ধর্ষণের বিরুদ্ধে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে সাধারণ শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মিছিলটি ইবরাহীম খাঁ সরকারি কলেজ থেকে বের হয়ে পৌর শহরের ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। পরে সেখানে বিক্ষোভকারীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

এসময় বক্তব্য রাখেন- শিক্ষার্থী সুবর্ণা, ফাহাদ ইসলাম, আব্দুল হামিদ, মাইদুল মন্ডল, গৌতম কুমার দাশ প্রমুখসহ আরও অনেকেই। এতে বক্তারা দেশের বর্তমান নৈরাজ্যকর পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি ও ধর্ষণের বিরুদ্ধে কঠোর শাস্তি ও ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন উপদেষ্টার নিকট জোর দাবি জানান তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost