1. admin@tangail.tv : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১১ অপরাহ্ন

টাঙ্গাইলে দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিআরটিএ আয়োজিত সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মাঝে ২৬ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বুধবার(২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশ রোড অথরিটির(বিআরটিএ) প্রদত্ত দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতিনিধিদের হাতে সহায়তার অর্থের চেক তুলে দেন, জেলা প্রশাসক শরীফা হক।
এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, বিআরটিএ টাঙ্গাইলের সহকারী পরিচালক মাহাতাব উদ্দিন, মোটরযান পরিদর্শক এনামুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বিআরটিএ সূত্র জানায়, গত বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত পাঁচটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও একজন আহতের পরিবারকে মোট ২৬ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। এরমধ্যে নিহতদের প্রতিটি পরিবারকে পাঁচ লাখ টাকা এবং আহতের পরিবারকে এক লাখ টাকা সহায়তা দেওয়া হয়।

সহায়তার চেক পাওয়া ব্যক্তিরা হচ্ছেন- রাজিয়া সুলতানা, মো. শফিকুল ইসলাম, মোছা. সাজেদা, মো. হাবিবুর রহমান মিয়া ও সালমা বেগম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost