1. admin@tangail.tv : admin :
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

টাঙ্গাইলে মুখে লাল কাপড় বেঁধে ধর্ষণ বিরোধী মৌন মিছিল ও ধর্ষকের কুশপুত্তলিকা দাহ

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১০৩ বার পঠিত

টাংগাইল প্রতিনিধি: দেশজুড়ে শিশুসহ নারী ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে টাঙ্গাইলের ভূঞাপুরে ধর্ষণ বিরোধী মৌন মিছিল করেছে সাধারণ ছাত্র-জনতা।

বুধবার (১২ মার্চ) বিকালে উপজেলা পরিষদ চত্বর থেকে মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড চত্বরে এসে পথসভা, ধর্ষকের মুখ ও চোঁখ বেঁধে সিম্বলিক অ্যাক্টিভিটি কুশপুত্তলিকা দাহ এবং পথ নাটক প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

পথসভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ফাতেমা রহমান বীথি, দপ্তর ও পাঠাগার সম্পাদক প্রেমা সরকার, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব আবু আহমেদ শেরষা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহবায়ক ফাহাদ মিয়া, সহ-মুখ্যপাত্র মাহাদির খান ভাসানী, শিক্ষার্থী আফরিন জাহান প্রমুখ।

বক্তারা বলেন- ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতা বেড়েই চলছে। ধর্ষকদের দ্রত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।

অপরদিকে, একইদিন সকাল ১১ টায় উপজেলার নিকরাইল বাজারে ধর্ষণকারীদের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নিকরাইল আঞ্চলিক ছাত্রসমাজ।

মানববন্ধনে উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আব্দুল করিম, অলোয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, ছাত্র অধিকার পরিষদের উপজেলা শাখার সাবেক আহবায়ক বশির খান প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost