নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর।
আজ সোমবার সন্ধায় দেলদুয়ার উপজেলায় আটিয়া এলাকায় গণসংযোগ কালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। চিকিৎসকরা জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন। তিনি ভাষা সৈনিক আব্দুল মতিন এর জামাতা। তিনি টাঙ্গাইল -৬ (দেলদুয়ার – নাগরপুর) আসনে বিএনপির মনোনয়ন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। বিদগ্ধ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহনের মৃত্যুতে টাঙ্গাইলে শোকের ছায়া নেমে এসেছে।
শোক প্রকাশ:
কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, অ্যাডভোকেট আহমেদ আযম খান ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তার শোক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply