1. admin@tangail.tv : admin :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

টাঙ্গাইলে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। ০৭ ডিসেম্বর রোববার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, টাঙ্গাইলের মাটি ও মানুষের জন্য কাজ করতে চাই। জেলার মাদক নির্মূলের পাশাপাশি সন্ত্রাস, চুরি, ডাকাতি ও চাঁদাবাজির বিরুদ্ধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবো। এ ছাড়া সাধারণ মানুষকে মিথ্যা মামলা দিয়ে কেউ হয়রানি করতে না পারে সে বিষয়গুলো লক্ষ্য রেখে জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের মানুষকে নিয়ে কাজ করতে চাই। এ জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা প্রয়োজন।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহনেওয়াজ পিপিএম, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাবেক সভাপতি এডভোকেট আতাউর রহমান আজাদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost