নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি আসনে প্রতিদ্বন্দ্বীতা করেন মোট ৪৭ জন প্রার্থী। এরমধ্যে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী একজন। টাঙ্গাইল -৫ সদর আসনে মোঃ শফিকুল ইসলাম শফিক। তিনি গণঅধিকার পরিষদ টাঙ্গাইল জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। কাস্টিং হওয়া ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় জামানতের ৫০ হাজার টাকা ফেরত পাবেননা তিনি।
টাঙ্গাইল -৫(সদর) আসনে সর্বমোট ভোটার ৪ লাখ ৬২ হাজার ৪১২ জন। ভোট কাস্ট হয়েছে ২ লাখ ৯২ হাজার ৪৮১ টি ভোট। এই আসনে প্রার্থীর জামানত ফেরত পেতে ভোট লাগবে ৩৬ হাজার ৫৬০ টি’র মতো ভোট। এরচেয়ে ভোট কম পাওয়ার কারনে এই আসনে জামানতের টাকা ফেরত পাবেননা গণঅধিকার পরিষদ ( জিওপি) মনোনীত প্রার্থী মোঃ শফিকুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ২৬৩ ভোট।
Leave a Reply