1. admin@tangail.tv : admin :
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন

টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ১২ টি দোকান পুড়ে ছাই

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পঠিত

টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলে অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। সোমবার ভোরে টাঙ্গাইল শহরের বেবিস্ট্যান্ড কাঁচা বাজার এলাকায় এ ঘটে। এ ঘটনার পর ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন৷

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, হঠাৎ করেই একটি দোকানে আগুন লাগে। এতে মুহুর্তের মধ্যেই অন্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে৷ আগুন আমাদের দোকানে সব কিছুই পুড়ে ছাই হয়ে গেছে।

এ ব্যাপার টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্ণায়েন বলেন, সোমবার ভোরে হঠাৎ করেই বেবিস্ট্যান্ড কাঁচা বাজারের দোকানে আগুন লাগে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। একই সাথে ৫০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। এসময় মুদির দোকান, ওষুধ, মুরগী এবং কনফেকশনারি দোকান রয়েছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানগুলো পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সরকারি সহায়তা প্রদান করার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost