1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

নাগরপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম চিরশায়িত

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৭৩ বার পঠিত

নাগরপুর প্রতিনিধি: নাগরপুরের ভারড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার, শাহজানী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (অবঃ) বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম (ইদ্রিস মাস্টার-৭৫) ১০ শুক্রবার সকাল ৬:৩০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি শিক্ষকতা ছাড়াও, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। অদ্য বাদ আছর মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ কেন্দ্র শাহজানী স্কুল মাঠে রাষ্ট্রীয় মর্যাদা ও জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে চিরশায়িত করা হয়।

তাঁর মৃত্যুতে শোক সন্তষ্ট পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ ও ফুল দিয়ে সম্মান প্রদর্শন করেন নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সিফাত-ই-জাহান। এই বীরের মৃত্যুতে মুক্তিযোদ্ধা সংসদ নাগরপুর, ইউনিয়ন কমান্ডারবৃন্দ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা এম.এ মতিন ছামী, বীরমুক্তিযোদ্ধা খন্দকার আব্দুল করিম সহ এলাকার বীরমুক্তিযোদ্ধা, বীরমুক্তিযোদ্ধার সন্তান, শিক্ষক, রাজনীতিবিদ, নাগরপুর থানা ও জেলা পুলিশ সদস্য, গন্যমান্য ব্যক্তিবর্গসহ স্কুল-কলেজের ছাত্র উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে দুই মেয়ে সহ অসংখ্য শুভাকাক্সক্ষী রেখে যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost