নাগরপুর প্রতিনিধি ঃ
টাঙ্গাইলের নাগরপুরের সলিমাবাদ ইউনিয়নে নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ শাহীদুল ইসলাম অপু’রবিজয়উপলক্ষে সলিমাবাদ ইপি নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে বিশেষ দোয়া ও
মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল (২৯ নভেম্বর) বিকেলে পবিত্রকোরআন শরীফথেকেতিলাওয়াতের মধ্য দিয়েস্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে তেবাবাড়িয়া
এস.টি আই স্কুল মাঠে এই বিশেষ শোকরানা দোয়া অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন সাবেক কমান্ডার নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বীর মুক্তিযোদ্ধা সুজায়েত
হোসেন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড মাইদুল ইসলাম জিপু।
উক্ত অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন
তেবাড়িয়া জামে মসজিদের পেশ ঈমাম মোঃ ইকবাল হোসেন।
বিশেষ এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সচিব ডি.এম গোলাম ফারুক।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডিজিএম মহিলা বিষয়ক অধিদপ্তর মোহাম্মদ হামিদুর রহমান,সাবেক সভাপতি টাঙ্গাইল প্রেসক্লাব খান মোঃ খালিদ,
সলিমাবাদ ইউনিয়ন চেয়ারম্যান দাউদুল ইসলাম দাউদ, টাঙ্গাইল
জেলা কৃষকলীগ সহ-সভাপতি আরিফ খান ইউসুফ জাই, প্রধান
সমন্বয়ক ঢাকাস্থ বাংলাবাজার নির্বাচন পরিচালনা কমিটি
আজমল হোসেন খান, সলিমাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ
সভাপতি আজিজুল হক, সলিমাবাদ ইউনিয়ন আওয়ামীলীগ
সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়কোবাদ খান কেবি, নাগরপুর
সরকারি কলেজ সাবেক জিএস মোঃ শফিকুল ইসলাম সহ সলিমাবাদ ইউনিয়নের সকল সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ ও সলিমাবাদ ইউনিয়নের নবনির্বাচিত সকল ইউপিসদস্য বৃন্দরা।
Leave a Reply