1. admin@tangail.tv : admin :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

নাগরপুরে মুজিব নগর দিবস পালন

আজিজুল হক বাবু, নাগরপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ২৬৮ বার পঠিত

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় এবং উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: কুদরত আলীর নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এক আলোচনা সভা আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: জাকিরুল ইসলাম উইলিয়াম, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, মামুদনগর ইউপি চেয়ারম্যান শেখ জজ কামাল, মোকনা ইউপি চেয়ারম্যান মো: শরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক বি এম এম জহিরুল আমিন সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost