নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদ-উল-ফিতর ২০২২ উদযাপন উপলক্ষে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ (২৫ এপ্রিল) সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
টাঙ্গাইলের জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ সরোয়ার হোসেন, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস,এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ সহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply