নিজস্ব প্রতিবেদক : ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের অংশ হিসেবে টাঙ্গাইল জেলার ৩০৯টি পরিবারকে জমিসহ নতুন ঘর উপহার দেয়া হয়েছে।
আজ (২৬ এপ্রিল) মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী এ কার্যক্রমের উদ্বোধন করেন।
টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে জমিসহ সেমিপাকা একক গৃহ হস্তান্তর করেন জেলা প্রশাসক ড. মোঃ আতাউল গনি ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক।
এ সময় পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার,উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার ফরহাদ আহমদ, পৌর মেয়র এস এম সিরাজুল হক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এই ধাপে টাঙ্গাইল সদর উপজেলার ৫০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর দেয়া হয় এবং সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেককে ৩০ কেজি করে চাউল প্রদান করা হয়েছে।
Leave a Reply