1. admin@tangail.tv : admin :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:১৭ অপরাহ্ন

টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সেলাই মেশিন বিতরণ।

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ৫৫০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক।। টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি শিশু পরিবার (বালিকা) এবং আশ্রয়ন প্রকল্পের অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

১১ মে বুধবার বিকেলে সরকারি শিশু পরিবার (বালিকা) টাঙ্গাইলে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহি অফিসার রানুয়ারা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনসারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাহ আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাবিবুর রহমান খান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শামীমা আক্তার শাম্মী, টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) মোঃ খায়রুল ইসলাম প্রমুখ ।

এ সময় সরকারি শিশু পরিবার (বালিকা)’র ২০ জন ও আশ্রয়ন প্রকল্পের ১০জন মহিলাদেরকে একটি করে সেলাই মেশিন প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরীর আরো খবর
All rights reserved © 2021
Design By Raytahost